News Flash

  • Home
  • খেলা
  • কোচ বিহার ট্রফি :‌ আনন্দের সেঞ্চুরি, মিজোরাম জয়ের লক্ষ্যে ত্রিপুরা
Image

কোচ বিহার ট্রফি :‌ আনন্দের সেঞ্চুরি, মিজোরাম জয়ের লক্ষ্যে ত্রিপুরা

মিজোরাম-‌১৪৪ &‌ ২০/‌৩
ত্রিপুরা-‌ ২৮৮

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ২০ নভেম্বর।। সরাসরি জয়ের স্বপ্ন দেখতে শুরু করেছে ত্রিপুরা। এখন লক্ষ্য বোনাস নিয়ে জয় পাওয়া। আজ সকালে ত্রিপুরার বোলাররা জ্বলে উঠতে পারলে সেই স্বপ্নও পূরণ হবে। অনূর্ধ্ব-‌১৯ কোচ বিহার ট্রফি ক্রিকেটে। গুজরাটের গকুলভাই সোমা ভাই প্যাটেল স্টেডিয়ামে ম্যাচের দ্বিতীয দিনের শেষেই জয়ের গন্ধ পেতে চলেছে ত্রিপুরার ক্রিকেটাররা। ইনিংস পরাজয় এড়াতে মিজোরানকে আরও ১২৫ রান করতে হবে। হাতে রয়েছে ৭ উইকেট। ফলে বড় কোনও অঘটন না ঘটলে আজ তৃতীয় দিনেই জয় পেয়ে যাবে ত্রিপুরা। মিজোরামের ১২৪ রানের জবাবে ত্রিপুরার প্রথম ইনিংসে ২৮৮ রান করে। ১৪৪ রানে পিছিয়ে থেকে মিজোরাম দ্বিতীয় দিনের শেষে ৩ উইকেট হারিয়ে ২০ রান করে। প্রথম দিনের ৩ উইকেটে ৭৩ রান নিয়ে খেলতে নেমে ত্রিপুরার অধিনায়ক আনন্দ ভৌমিকের অধিনায়কোচিত ইনিংসে ত্রিপুরা প্রথম ইনিংসে ২৮৮ রান করে। দলের অন্যদের ব্যর্থতার মাঝে উজ্জ্বল ছিলো দলনায়কের ব্যাটিং। বুক চিতিয়ে লড়াই করে ত্রিপুরাকে জয় স্বপ্ন দেখান আনন্দ। প্রথম সপ্তজিৎ দাসের সঙ্গে ১৫৩ বলে ৭৯ রান এবং পরে অর্কজিৎ দাসের সঙ্গে ১৫৭ বল ৮০ রান যোগ করেন আনন্দ। শেষ পর্যন্ত আনন্দ ২২১ বল খেলে ১৭ টি বাউন্ডারি ও ১ টি ওভার বাউন্ডারির সাহায্যে ১৩৯ রানে অপরাজিত থেকে যান। এছাড়া ত্রিপুরার পক্ষে সপ্তজিৎ দাস ৮৪ বল খেলে ২ টি বাউন্ডারির সাহায্যে ৩৪ এবং অর্কজিৎ দাস ৭৬ বল খেলে ৩ টি বাউন্ডারির সাহায্যে ২৭ রান করেন। মিজোরামের জোহান (‌৭/‌৫৯) সফল বোলার। ১৪৪ রানে পিছিয়ে থেকে খেলতে নেমে দ্বিতীয় দিনের শেষে ২১ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে ২০ রান করতে সক্ষম হয়। দলনায়ক ভানলাল ২০ বল খেলে ১১ রান করেন। ত্রিপুরার পক্ষে দেবরাজ দে (‌২/‌১৩) এবং অর্কজিৎ দাস (‌১/‌০) সফল বোলার। ‌‌‌

Releated Posts

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026

পিকলবল বিশ্বকাপে ৪১ পদক জিতে চতুর্থ ভারত

নয়াদিল্লি, ৮ সেপ্টেম্বর (আইএএনএস): ভিয়েতনামের দা নাংয়ে অনুষ্ঠিত পিকলবল বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স করে ৪১টি পদক জিতে চতুর্থ স্থানে…

ByByNews Desk Sep 8, 2026
Scroll to Top