News Flash

  • Home
  • দিনের খবর
  • আজ গুজরাটে বিজেপির হয়ে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ
Image

আজ গুজরাটে বিজেপির হয়ে প্রচার চালাবেন প্রধানমন্ত্রী মোদী ও অমিত শাহ

আহমেদাবাদ, ২০ নভেম্বর (হি.স.) : আজ গুজরাট বিধানসভা নির্বাচনের জন্য নির্বাচনী সমাবেশ করবেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি)নেতারা। এর মধ্যে রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভাও। মোদী সৌরাষ্ট্র অঞ্চলের ভেরাভাল, ধোরারজি, আমরেলি এবং বোটাদে জনসভায় ভাষণ দেবেন। ২০ থেকে ২২ নভেম্বর পর্যন্ত টানা তিন দিন গুজরাটের সৌরাষ্ট্রে জনসভা করবেন মোদী। এর আগে, শনিবার ভালসাদে একটি জনসভা ও রোড শো করেন নরেন্দ্র মোদী।

রবিবার সৌরাষ্ট্র অঞ্চলে চারটি জনসভায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। সোমনাথ মন্দির পরিদর্শনের পর তিনি সৌরাষ্ট্র অঞ্চলে চারটি জনসভায় ভাষণ দেওয়ার কথা রয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ রাজ্যের তাপি ও নর্মদা জেলায় দুটি জনসভা করবেন। রবিবার তাপির নিঝর গ্রামে এবং নর্মদার ডেদিয়াপাদা শহরে জনসভা করবেন অমিত শাহ। প্রধানমন্ত্রী মোদী সৌরাষ্ট্র থেকে সুরাট পর্যন্ত রাজ্য জুড়ে অন্তত আটটি কর্মসূচিতে অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

Releated Posts

কুলতলিতে কেরলের বাসিন্দাকে পিটিয়ে হত্যার অভিযোগ, গ্রেপ্তার ৫, আটক ২ নাবালক

কলকাতা, ১৪ জুন (আইএএনএস): দক্ষিণ ২৪ পরগনার কুলতলি এলাকায় চোর সন্দেহে এক ব্যক্তিকে বেঁধে বেধড়ক মারধর করে হত্যার…

ByByNews Desk Jun 14, 2026

দুর্নীতি মামলায় জম্মু-কাশ্মীরে বন দফতরের দুই আধিকারিক-সহ গ্রেপ্তার ৩, জানাল সিবিআই

শ্রীনগর, ১৪ জুন (আইএএনএস): দুর্নীতির অভিযোগে জম্মু ও কাশ্মীরের বুদগাম জেলায় বন দফতরের দুই আধিকারিক-সহ তিনজনকে গ্রেপ্তার করেছে…

ByByNews Desk Jun 14, 2026

১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন, জীবাশ্ম জ্বালানি আমদানি কমাতেই উদ্যোগ: নিতিন গড়করি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): দেশের জীবাশ্ম জ্বালানির আমদানির উপর নির্ভরতা কমাতে ১০০ শতাংশ ইথানল জ্বালানির ব্যবহারে অনুমোদন দেওয়া…

ByByNews Desk Jun 14, 2026

ভরাডুবির পর ঘুরে দাঁড়ানোর প্রস্তুতি, জেলা ভিত্তিক পরামর্শ কর্মসূচির পথে এআইএডিএমকে

চেন্নাই, ১৩ জুন (আইএএনএস): ২০২৬ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে গত পাঁচ দশকেরও বেশি সময়ের রাজনৈতিক ইতিহাসে সবচেয়ে খারাপ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top