News Flash

  • Home
  • দেশ
  • সর্বনিম্ন তাপমাত্রা কমে ৯ ডিগ্রি, মরশুমের শীতলতম দিন উপভোগ করল দিল্লি
Image

সর্বনিম্ন তাপমাত্রা কমে ৯ ডিগ্রি, মরশুমের শীতলতম দিন উপভোগ করল দিল্লি

নয়াদিল্লি, ১৯ নভেম্বর (হি.স.): বায়ুদূষণের মধ্যেই মরশুমের শীতলতম দিন উপভোগ করল দিল্লি। শনিবার সকালে দিল্লিতে সর্বনিম্ন তাপমাত্রা কমে ৯.০ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম। শনিবার সকালে বেশ ভালোই ঠাণ্ডা ছিল দিল্লিতে, সকাল ৮.৩০ মিনিট নাগাদ আর্দ্রতা ছিল ৮০ শতাংশ। এই মরশুমে শনিবারই এতটা তাপমাত্রা নামল দিল্লিতে।

যদিও, বায়ুদূষণের কারণে নাজেহাল অবস্থা দিল্লিবাসীর। রাজধানী দিল্লির বাতাস শনিবার ফের খারাপের পর্যায়ে পৌঁছে গিয়েছে। শুক্রবার সকালে দিল্লির বাতাসের গুণগতমান ছিল ৩০০-র নীচে, শনিবার এয়ার কোয়ালিটি ইন্ডেক্স বেড়ে ৩০৩-এ পৌঁছেছে। যা খারাপের পর্যায়েই পড়ে। দিল্লির পাশাপাশি উত্তর প্রদেশের নয়ডা ও হরিয়ানার গুরুগ্রামেও বেড়েছে বায়ুদূষণ। দিল্লি লাগোয়া নয়ডাতে শনিবার সকালে এয়ার কোয়ালিটি ইন্ডেক্স ছিল ৩২১ ও গুরুগ্রামে ২৮৩।

Releated Posts

‘এই সরকারকে সরানোর সময় এসেছে’, ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার পর সরব রাহুল গান্ধী

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগকে ছাত্র আন্দোলনের বড় জয় বলে অভিহিত করে কংগ্রেস নেতা…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ‘গণতন্ত্রের জয়’, বললেন সোনম ওয়াংচুক

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষাবিদ, উদ্ভাবক ও পরিবেশকর্মী সোনম ওয়াংচুক একে “গণতন্ত্রের…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগে ‘গণতন্ত্রের জয়’ দাবি সিজেপির, আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর এটিকে “গণতন্ত্রের জয়” বলে দাবি করেছে ককরোচ জনতা…

ByByNews Desk Jul 25, 2026

কলকাতায় সিজেপি-বাম ছাত্র-যুব সংগঠনের মিছিলে অশান্তি, ৬টি এফআইআর; আন্দোলনে দুষ্কৃতীদের অনুপ্রবেশের দাবি পুলিশের

কলকাতা, ২৫ জুলাই (আইএএনএস): নিট (NEET) প্রশ্নফাঁসের প্রতিবাদে শুক্রবার কলকাতায় ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বিভিন্ন বামপন্থী দলের…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top