News Flash

Image

ঐতিহাসিক বনধ্ পালন করায় বরাকবাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন বিডিএফ–এর

শিলচর (অসম), ১৮ নভেম্বর (হি. স.) :সমগ্র উপত্যকা জুড়ে সর্বাত্মক বনধ্ পালনের জন্য আপামর বরাক বাসীকে কৃতজ্ঞতা ও অভিনন্দন জানালেন বিডিএফ কর্মকর্তারা। একই সাথে সরকারকে অবিলম্বে তাঁদের সব দাবি মেনে নেবার আহ্বান জানালেন তাঁরা।

এক প্রেস বার্তায় বিডিএফ মিডিয়া সেলের আহ্বায়ক জয়দীপ ভট্টাচার্য বলেন যে, আজকের এই ঐতিহাসিক সফল বনধ্ বরাক তথা উত্তর পুর্বের বঞ্চিত নিপীড়িত জনগনের পুঞ্জিভূত ক্ষোভের বহিঃপ্রকাশ। তিনি বলেন, এই বনধ্ সফল করার সম্পূর্ণ কৃতিত্ব জনগণের। তাই বিডিএফ এর পক্ষ সবাইকে উষ্ণ অভিনন্দন জানান তিনি। জয়দীপ বলেন, এই বনধ্কে বানচাল করতে মরিয়া চেষ্টা চালিয়েছিল সরকার তথা প্রশাসন। বিডিএফ এর চারজন আহ্বায়ক সহ বিভিন্ন দল, সংগঠনের কর্মকর্তাদের বনধ্ প্রত্যাহারের নির্দেশ দিয়ে হুমকি নোটিশ পাঠিয়েছে পুলিশ প্রশাসন। এমনকি কাল রাত বারোটা অব্দি বাড়ি বাড়ি গিয়ে এসব নোটিশ দেওয়া হয়েছে। বিডিএফ আহ্বায়ক বলেন, আজও সমগ্র উপত্যকা জুড়ে অসংখ্য পুলিশ কর্মী মোতায়েন করা হয়েছে এবং এদের দুর্বিনীত ব্যাবহারের মোকাবেলা করতে হয়েছে পিকেটার্সদের। শিলচরে বিডিএফ আহ্বায়ক হৃষীকেশ দে সহ বিএনএস এর মাসুক আলম, রাজু দাস, মধুত্তোমা দাস কানুনগোকে গ্রেফতার করা হয়েছে। কিন্তু এতসব সত্ত্বেও বনধ্ একশো শতাংশ সফল হয়েছে। এর মাধ্যমে যে বার্তা বরাকের বঞ্চিত জনগন দিয়েছেন যদি শাসকদল তা অবজ্ঞা করে তবে তার ফল তাঁদের অবশ্যই ভুগতে হবে। তাই যত শীঘ্র সম্ভব বিডিএফ এর উত্থাপিত দাবিগুলি মেনে নেবার আহবান জানিয়েছেন তিনি।

জয়দীপ এদিন যেসব দল সংগঠন এই বনধ স্বতস্ফুর্ত ভাবে সমর্থন করেছেন তাঁদের আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছেন। বিশেষতঃ বাঙালি নবনির্মান সেনার সদস্যদের তিনি ধন্যবাদ জানিয়ে বলেন যে বিএনএস সদস্যরা যেভাবে এই বনধ্কে সফল করতে আজ সকাল থেকে বিকেল অব্দি মাঠে নেমে কাজ করেছেন তা উদাহরণ যোগ্য। তাঁদের এই প্রতিবাদী ভূমিকা সমগ্র বরাক বাসী অনেকদিন মনে রাখবেন।
বিডিএফ মিডিয়া সেলের অপর আহ্বায়ক হৃষীকেশ দে বলেন যে, আজকের সফল বনধ প্রমাণ করেছে যে বরাকের স্বাধিকার ও স্বাভিমানে আঘাত পড়লে জনগন তা কখনই মেনে নেবেননা।‌তিনি বলেন আজ তেমন পিকেটার্স ছিলনা বা কাউকে জোরজবরদস্তিও করা হয়নি। এরপরও এই সফলতা প্রমান করেছে জনগন অন্তর থেকে এই বনধ্ সমর্থন করেছেন।তিনি বলেন গ্রেফতার করে থানায় নিয়ে আসার পর তাদের সাথে যথেষ্ট দুর্ব্যবহার করেছেন পুলিশ কর্তারা। একই ভাবে রাইজর দলের সভাপতি সহ হাইলাকান্দিতে অনেক কর্মী সমর্থককে গ্রেফতার করার পরও হেনস্থা করা হয়েছে। কিন্তু কোনকিছুই জনগণের স্বতঃস্ফূর্ত আবেগকে দমিয়ে রাখতে পারেনি। তিনি বলেন তারা আশা করেন যে সরকার অবিলম্বে বরাক বাসীর এই গনদাবি গুলি মেনে নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন। অন্যথা এরপর সারা উপত্যকা জুড়ে উত্তাল গন আন্দোলনের প্রস্তুতি নেবে বিডিএফ।
বাঙালি নবনির্মান সেনার পক্ষ থেকে রাজদীপ ভট্টাচার্য বলেন যে, উত্তর পুর্বের বিভিন্ন রাজ্যে যেভাবে বাঙালিদের নির্যাতন, নিপীড়নের শিকার হতে হচ্ছে এসবের প্রতিবিধানে অবিলম্বে কেন্দ্রীয় সরকার হস্তক্ষেপ করুক। আজকের এই স্বতস্ফুর্ত বনধ পালনের মাধ্যমে বরাকের প্রত্যেক নাগরিক এই দাবির সপক্ষে মত ব্যক্ত করেছেন। এছাড়া সাম্প্রতিক নিয়োগ প্রক্রিয়া বাতিল তৃতীয় ও চতুর্থ শ্রেণীর পদে বরাকের কর্মপ্রার্থীদের নিয়োগ করতেই হবে। অন্যথা এইসব পদ বরাকের স্থানীয় প্রার্থীদের জন্য সংরক্ষণ করুক সরকার। এছাড়া বৈধ সুপারি ব্যাবসায় অহেতুক প্রশাসনিক হস্তক্ষেপ অবিলম্বে বন্ধ করতে হবে। নতুবা আগামীতে আরও বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। বিডিএফ মিডিয়া সেলের পক্ষ দেবায়ন দেব থেকে এক প্রেস বার্তায় এই খবর জানিয়েছেন ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top