News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সের সাথে শারীরিক সম্পর্ক, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক
Image

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নার্সের সাথে শারীরিক সম্পর্ক, প্রতারণা ও ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার চিকিৎসক

নিজস্ব প্রতিনিধি, তেলিয়ামুড়া, ১৭ নভেম্বর৷৷ ধর্ষণ এবং প্রতারণার অভিযোগে গ্রেপ্তার এম.বি.বি.এস চিকিৎসক৷ ঘটনা তেলিয়ামুড়া থানাধীন দশমীঘাট এলাকায় বৃহস্পতিবার৷
খবরে প্রকাশ, তেলিয়ামুড়া হাসপাতালের চিকিৎসক অর্থাৎ মেলাঘর থানাধীন মাস্টার পাড়া এলাকার বাসিন্দা সুরজিৎ দাস আগরতলার এক হাসপাতালের সেবিকার সঙ্গে প্রণয় ঘটিত  সম্পর্কে জড়িয়ে পড়ে৷
দীর্ঘ প্রায় ছয় সাত মাস ধরে চলে তাদের গভীর প্রেম৷ প্রায়শই আগরতলার ওই সেবিকা তেলিয়ামুড়া দশমীঘাট স্থিত ডাক্তার বাবুর ভাড়া বাড়িতে ছুটে আসতো৷ অভিযোগ, সেই সময় দুইজনের মধ্যে হয় শারীরিক সম্পর্ক৷ চলতি বছরের মে মাসে চিকিৎসক সুরজিৎ দাস তার দশমী ঘাটের ভাড়া বাড়িতে নির্যাতিতা সেবিকাকে ডেকে নিয়ে আসে৷ সেখানে অভিযোগকারীনি সেবিকাকে শারীরিক সম্পর্ক গড়ার প্রস্তাব দেয়৷ কিন্তু অভিযোগকারীনি এই প্রস্তাব অস্বীকার করেন৷ ওই সেবিকা স্পষ্টভাবে জানিয়ে দেন৷ এছাড়া তিনি শারীরিক সম্পর্ক করবে না৷ এরপরই ডাক্তার সুরজিৎ বিয়ে করার প্রতিশ্রুতি দেয় ওই সেবিকাকে৷ চিকিৎসকের প্রতিশ্রুতি পেয়ে চিকিৎসক সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় ওই সেবিকা৷ পরে, পুণরায় ভাড়া বাড়িতে সেবিকার সঙ্গে চিকিৎসক সুরজিৎ শারীরিক সম্পর্ক করতে চাইলে ওই সেবিকা বাধা দান করে৷
অভিযোগ, সে সময় শারীরিক সম্পর্কে লিপ্ত না হওয়াতে তার উপর শারীরিক নির্যাতন করে বলে অভিযোগ৷ এরই পরিপ্রেক্ষিতে সুষ্ঠ বিচার চেয়ে নির্যাতিতা সেবিকা দ্বারস্থ হয় আগরতলা মহিলা থানায়৷  এই অভিযোগ আগরতলা মহিলা থানা থেকে তেলিয়ামুড়া থানায় হস্তান্তর করে৷ তেলিয়ামুড়া থানার পুলিশ একটি মামলা গ্রহণ করে৷ মামলা নম্বর- ১১৮/২০২২তেলিয়ামুড়া থানা  ৩৭৬/৪১৭/৩২৫/৫০৬ ধারা ভারতীয় দন্ডবিধি আইন অনুযায়ী তদন্ত শুরু করে তেলিয়ামুড়া থানার পুলিশ৷ তদন্ত নেমে তেলিয়ামুড়া থানার পুলিশ  অভিযুক্ত  ধর্ষক তথা চিকিৎসক সুরজিৎ দাসকে গ্রেপ্তার করে দশমী ঘাট স্থিত ভাড়া বাড়ি থেকে৷
পরবর্তীতে পুলিশ খোয়াই আদালতে অভিযুক্ত সুরজিৎ দাসকে সোপর্দ করে৷ আদালত তাকে চৌদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয়৷ এদিকে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতাল সূত্রে জানা যায়, নিজস্ব গাড়ি নিয়ে সেই নির্যাতিতা সেবিকা ঘন্টার পর ঘন্টা হাসপাতালের সামনে বসে থাকতো এবং অভিযুক্ত সুরজিৎ দাসের সঙ্গে আড্ডা জমাতো বলে খবর৷ তবে যাই হোক, তেলিয়ামুড়ায় চিকিৎসক কর্তৃক ধর্ষণের ঘটনায় গোটা তেলিয়ামুড়া জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে৷

Releated Posts

অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের ছাদ থেকে ছাত্রী পড়ে আহত, জিবিতে জেবিকাকে দেখতে এনএসইউআই প্রতিনিধি দল

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সুপারি বাগানস্থিত অনঙ্গমোহিনী গার্লস হোস্টেলের তিনতলা ছাদ থেকে পড়ে গুরুতর আহত সপ্তম শ্রেণির ছাত্রী জেবিকা…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিনদুপুরে বিশালগড়ে মহিলার গলা থেকে স্বর্ণের চেইন ছিনতাই

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড় কলেজ সংলগ্ন জাতীয় সড়কে এক মহিলার গলা থেকে স্বর্ণের হার ছিনতাইয়ের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

মেলাঘরে পোস্ট অফিসের নামে প্রতারণার অভিযোগ, মেয়ের বিয়ের জন্য জমানো টাকা আত্মসাতের দাবি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: পোস্ট অফিসে টাকা জমা দেওয়ার কথা বলে এক অসহায় মহিলার কাছ থেকে দীর্ঘদিন ধরে কিস্তির…

ByByReshmi Debnath Sep 16, 2026

একের পর এক শিক্ষা প্রতিষ্ঠানে চুরির অভিযোগ, বিশালগড়ে নিরাপত্তা নিয়ে প্রশ্ন

বিশালগড়, ১৬ সেপ্টেম্বর: বিশালগড়ে একের পর এক শিক্ষা প্রতিষ্ঠান ও সাধারণ মানুষের বাড়িঘরে চুরির ঘটনায় উদ্বেগ ছড়িয়েছে। এবার…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top