News Flash

  • Home
  • খেলা
  • থাইল্যান্ডে ওয়ার্ল্ড বডিবিল্ডিং-এ ত্রিপুরার জাজ্ তনয় দাস
Image

থাইল্যান্ডে ওয়ার্ল্ড বডিবিল্ডিং-এ ত্রিপুরার জাজ্ তনয় দাস

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর।। আন্তর্জাতিক প্রতিযোগিতায় বিদেশের মাটিতে ত্রিপুরা থেকে জাজ হিসেবে দায়িত্ব পালনের আমন্ত্রণ এসেছে। পেয়েছেন আন্তর্জাতিক জাজ ত্রিপুরার তনয় দাস। ওয়ার্ল্ড বডিবিল্ডিং এন্ড ফিজিক স্পোর্টস ফেডারেশন আগামী ৬ থেকে ১২ ডিসেম্বর থাইল্যান্ডের সেন্ট্রাল ফুকেট-এ ১৩তম ওয়ার্ল্ড বডিবিল্ডিং চ্যাম্পিয়নশিপ আয়োজন করতে যাচ্ছে। এই চ্যাম্পিয়নশীপে ত্রিপুরার তনয় দাস ওয়ার্ল্ড বডিবিল্ডিং এন্ড ফিজিক স্পোর্টস ফেডারেশনের আন্তর্জাতিক জাজ হিসেবে অংশগ্রহণ করতে যাচ্ছেন। ত্রিপুরা থেকে তনয়-ই প্রথমবারের মতো ওয়ার্ল্ড বডি বিল্ডিং এন্ড ফিজিক স্পোর্টস-এ জাজ হিসেবে অংশগ্রহণ করবে। থাইল্যান্ড থেকে ফিরে ২৩ থেকে ২৫ ডিসেম্বর পাঞ্জাবের লুধিয়ানায় ইন্ডিয়ান বডিবিল্ডারস ফেডারেশন আয়োজিত ১৪তম মিস্টার ইন্ডিয়া চ্যাম্পিয়নশিপেও জাজ হিসেবে অংশগ্রহণ করবে।  এধরনের আন্তর্জাতিক আসরে জাজ-এর ভূমিকায় ত্রিপুরা থেকে অংশগ্রহণ করবে বলে তনয় দাসকে ক্রীড়া মহল থেকে শুভেচ্ছা জানানো হচ্ছে।

Releated Posts

কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, নীরজ ও যশবীরকে অভিনন্দন প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি, ১ আগস্ট (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ পুরুষদের জ্যাভলিন থ্রো ইভেন্টে ভারতের নীরজ চোপড়া ও যশবীর সিংয়ের জোড়া…

ByByNews Desk Aug 1, 2026

সিডব্লিউজি ২০২৬: ‘এই সোনা যোগীজির জন্যও, যিনি আমাকে সমর্থন করেছেন’, জুডোয় সোনা জিতে বললেন অস্মিতা দে

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ক্যারিয়ারের সবচেয়ে বড় সাফল্য অর্জনের পর ভারতের জুডোকা অস্মিতা দে তাঁর…

ByBySandeep Biswas Jul 31, 2026

কমনওয়েলথ গেমস ২০২৬: জুডোয় মহিলাদের ৪৮ কেজিতে সোনা জিতলেন অস্মিতা দে, ভারতের পদক ভাণ্ডারে আরও সাফল্য, গর্বিত ত্রিপুরা

গ্লাসগো, ৩১ জুলাই (আইএএনএস): কমনওয়েলথ গেমস ২০২৬-এ ভারতের পদক জয়ের ধারা অব্যাহত রেখে জুডোয় মহিলাদের ৪৮ কেজি বিভাগে…

ByBySandeep Biswas Jul 31, 2026

হকি দলের জার্সির রং বদলের সিদ্ধান্তে বোর্ডের সঙ্গে আলোচনা হয়নি: দিলীপ তিরকি

নয়াদিল্লি, ৩১ জুলাই (আইএএনএস): ভারতের জাতীয় হকি দলের ঐতিহ্যবাহী নীল জার্সির পরিবর্তে আসন্ন এফআইএইচ হকি বিশ্বকাপে গেরুয়া রঙের…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top