নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷ পাষণ্ড পুত্র ও পুত্রবধূর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আইনের দারস্থ হলেন বৃদ্ধ মা৷ ঘটনা গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়ায়৷ এলাকার রুকিয়া বেগমের ছেলে মঙ্গল মিয়ার ইশারায় পুত্রবধু হাসিনা খাতুন গত দুই তিন মাস ধরে বৃদ্ধা শাশুড়ি রুকিয়া বেগমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে৷ মূলত জায়গা বিবাদকে কেন্দ্র করে পুত্রবধূ হাসিনা খাতুন তার বৃদ্ধা শাশুড়ির উপর এই নির্যাতন চালায়৷ গত দুই তিন মাসে বেশ কয়েকবার পুত্রবধূর দ্বারা আক্রমণের শিকার হয়েছেন বৃদ্ধা শাশুড়ি বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত মঙ্গল মিয়া এবং পুত্রবধূ হাসিনা খাতুনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে৷ নির্যাতিতা বৃদ্ধা মহিলার দাবি পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করার৷ তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে৷

পুত্র ও পুত্রবধূর নির্যাতনে অতিষ্ট হয়ে থানার দ্বারস্থ মহিলা
Tags:
Releated Posts
আমবাসার ওষুধের দোকানে ড্রাগ ইন্সপেক্টরের অভিযান, চারু মেডিকেল হলে মিলল না ফার্মাসিস্ট
আমবাসা, ১১ জুন: ওষুধ বিক্রিতে নিয়মকানুন মেনে চলা হচ্ছে কি না তা খতিয়ে দেখতে বৃহস্পতিবার আমবাসা শহরের বিভিন্ন…
খোয়াই আদালতের সমন অভিষেক, দোলা ও কুণাল ঘোষকে, ২২ জুন সশরীরে হাজিরার নির্দেশ
আগরতলা, ১১ জুন : ২০২১ সালের একটি মামলায় তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক ও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, রাজ্যসভার…
স্বনির্ভর গোষ্ঠীর হাতে হাঁস-মুরগির বাচ্চা তুলে দিলেন রাজ্যপাল
আগরতলা, ১১ জুন : গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করা এবং স্বনির্ভর গোষ্ঠীগুলিকে আয়মুখী কর্মকাণ্ডে উৎসাহিত করার লক্ষ্যে লোক…
গৃহবধূর উপর হামলা ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন
আগরতলা, ১১ জুন: বাইখোড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরও ন্যায়বিচার না পাওয়ার অভিযোগ তুলে সংবাদমাধ্যমের দ্বারস্থ হলেন…


















