News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুত্র ও পুত্রবধূর নির্যাতনে অতিষ্ট হয়ে থানার দ্বারস্থ মহিলা
Image

পুত্র ও পুত্রবধূর নির্যাতনে অতিষ্ট হয়ে থানার দ্বারস্থ মহিলা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ নভেম্বর৷৷   পাষণ্ড পুত্র ও পুত্রবধূর শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়ে আইনের দারস্থ হলেন বৃদ্ধ মা৷ ঘটনা গোলাঘাটি বিধানসভার কাঞ্চনমালা ১ নং ওয়ার্ডের মুসলিম পাড়ায়৷ এলাকার রুকিয়া বেগমের ছেলে মঙ্গল মিয়ার ইশারায় পুত্রবধু হাসিনা খাতুন গত দুই তিন মাস ধরে বৃদ্ধা শাশুড়ি রুকিয়া বেগমের উপর শারীরিক ও মানসিক নির্যাতন শুরু করে৷ মূলত জায়গা বিবাদকে কেন্দ্র করে পুত্রবধূ হাসিনা খাতুন তার বৃদ্ধা শাশুড়ির উপর এই নির্যাতন চালায়৷ গত দুই তিন মাসে বেশ কয়েকবার পুত্রবধূর দ্বারা আক্রমণের শিকার হয়েছেন বৃদ্ধা শাশুড়ি বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত মঙ্গল মিয়া এবং পুত্রবধূ হাসিনা খাতুনের বিরুদ্ধে আমতলী থানায় লিখিত আকারে মামলা দায়ের করে৷ নির্যাতিতা বৃদ্ধা মহিলার দাবি পুত্র এবং পুত্রবধূর বিরুদ্ধে কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহণ করার৷ তবে এই ধরনের ঘটনায় গোটা এলাকা জুড়ে তীব্র নিন্দার ঝড় বইছে৷

Releated Posts

চাকমাঘাটে বজ্রপাতে গুরুতর আহত ১৫ বছরের কিশোর, হাসপাতালে চিকিৎসাধীন

তেলিয়ামুড়া, ১০ সেপ্টেম্বর: তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট এলাকার তুই মধু গ্রামে বজ্রপাতে গুরুতর আহত হয়েছে ১৫ বছরের এক কিশোর।…

ByByReshmi Debnath Sep 10, 2026

এনডিএ নিয়ে আইপিএফটিতে অসন্তোষ, জোট ছাড়ার দাবি

আগরতলা, ১০ সেপ্টেম্বর: এনডিএ জোটের সঙ্গে সম্পর্ক নিয়ে আইপিএফটির অন্দরেই ফের অসন্তোষ প্রকাশ্যে এল। বিজেপির সঙ্গে জোট ছাড়ার আবেদন…

ByByReshmi Debnath Sep 10, 2026

বেআইনি পার্কিং অভিযানে মিলল চুরি যাওয়া দুই যান

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আগরতলা শহরে বেআইনি পার্কিংয়ের বিরুদ্ধে ট্রাফিক পুলিশের অভিযানে উদ্ধার হল চুরি যাওয়া একটি পালসার বাইক…

ByByReshmi Debnath Sep 10, 2026

প্রাক্তন পুলিশকর্মীর বাড়িতে চুরির চেষ্টা ও হামলার অভিযোগ; আমতলীতে আটক অভিযুক্ত

আগরতলা, ১০ সেপ্টেম্বর: আমতলী থানার অন্তর্গত আদর্শপাড়া এলাকায় চুরির ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ, চুরি করতে গিয়ে…

ByByReshmi Debnath Sep 10, 2026
Scroll to Top