News Flash

Image

জনসংযোগ বিভাগের ব্যবস্থাপনায় করিমগঞ্জে জাতীয় প্রেস দিবস অনুষ্ঠিত

করিমগঞ্জ (অসম), ১৬ নভেম্বর (হি.স.) : প্রতিবছরের ন্যায় এ বছরও ১৬ নভেম্বর করিমগঞ্জের জেলা তথ্য ও জনসংযোগ বিভাগের ব্যবস্থাপনায় রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ের প্রেক্ষাগৃহে করিমগঞ্জ জেলায় কেন্দ্রীয়ভাবে জাতীয় প্রেস দিবস উদযাপন উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের সহযোগিতায় অনুষ্ঠিত এই আলোচনা সভায় মুখ্য বক্তা হিসেবে বক্তব্য পেশ করেন করিমগঞ্জের বিশিষ্ট নাগরিক তথা প্রবীণ সাংবাদিক সতু রায়। পাশাপাশি আমন্ত্রিত বক্তা হিসেবে উপস্থিত ছিলেন করিমগঞ্জ কলেজের প্রাক্তন অধ্যক্ষ ড. রাধিকা রঞ্জন চক্রবর্তী, রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ের অধ্যক্ষ ড. অশোক দাস, ওই কলেজের মাস কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. হোসেন মোহাম্মদ বজলুন নূর, প্রেস ক্লাব করিমগঞ্জের সভাপতি মিহির দেবনাথ, করিমগঞ্জ ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সম্পাদক চন্দন কুমার রায়, করিমগঞ্জ প্রেসক্লাবের সম্পাদক অসীম দেব।

করিমগঞ্জের জেলাশাসক মৃদুল যাদবের পৌরোহিত্যে অনুষ্ঠিত অনুষ্ঠানে আমন্ত্রিত বক্তাদের উত্তরীয় দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তার পর প্রদীপ প্রজ্বলন ও জাতীয় সংগীতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এতে স্বাগত ভাষণ প্রদান করেন করিমগঞ্জের সহকারী কমিশনার ও ভারপ্রাপ্ত জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিক বহ্নিখা চেতিয়া।

এ বছর প্রেস কাউন্সিল অব ইন্ডিয়া থেকে নির্ধারিত করে দেওয়া আলোচনার বিষয় ছিল জাতি গঠনে সংবাদ মাধ্যমের ভূমিকা। এই বিষয়ের উপর আমন্ত্রিত বক্তারা বিশদভাবে আলোচনা করেন। এ দিনের অনুষ্ঠানে জেলা তথ্য ও জনসংযোগ আধিকারিকের পক্ষ থেকে করিমগঞ্জ জেলার প্রতিটি প্রেসক্লাবের সভাপতি ও সম্পাদক সহ ছাপা ও বৈদ্যুতিন সংবাদ মাধ্যমের সংবাদ কর্মীদের আমন্ত্রণ জানিয়ে সাংবাদিকতার মাধ্যমে সমাজ গঠনে বিশেষ ভূমিকা পালনের স্বীকৃতি স্বরূপ মানপত্র, গামোছা, কলম ইত্যাদি দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্রসদন মহিলা মহাবিদ্যালয়ের মাস কমিউনিকেশন বিভাগের ছাত্রীরা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে।

Releated Posts

মণিপুরে জঙ্গি দমনে বড় সাফল্য, ৯ জঙ্গি গ্রেফতার; অস্ত্র উদ্ধার, ৬টি আইইডি ধ্বংস

ইম্ফল, ২ আগস্ট (আইএএনএস): মণিপুরে নিরাপত্তা বাহিনীর ধারাবাহিক গোয়েন্দাভিত্তিক অভিযানে নিষিদ্ধ বিভিন্ন জঙ্গি সংগঠনের ৯ সদস্যকে গ্রেফতার করা…

ByByNews Desk Aug 2, 2026

অসমে বন্যায় ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষেরও বেশি মানুষ, ত্রাণ ও উদ্ধারকাজ আরও জোরদার: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অগস্ট (আইএএনএস): অসমে বন্যা পরিস্থিতি মোকাবিলায় ত্রাণ ও উদ্ধার অভিযান আরও জোরদার করা হয়েছে বলে শনিবার…

ByByNews Desk Aug 1, 2026

জাতিগত অশান্তির মধ্যেও পড়াশোনায় অবিচল ছিল মণিপুরের ছাত্র-শিক্ষকরা: মুখ্যমন্ত্রী

ইম্ফল, ১ আগস্ট (আইএএনএস): দীর্ঘদিনের জাতিগত অশান্তি ও সংকট সত্ত্বেও মণিপুরের ছাত্রছাত্রী এবং শিক্ষকরা শিক্ষার প্রতি তাঁদের অঙ্গীকারে…

ByByNews Desk Aug 1, 2026

পরিচ্ছন্ন জ্বালানিতে জোর, কম্প্রেসড বায়োগ্যাস নীতি ২০২৬ অনুমোদন করল অসম মন্ত্রিসভা

গুয়াহাটি, ৩১ জুলাই (আইএএনএস): পরিচ্ছন্ন জ্বালানির উৎপাদন বাড়ানো এবং রাজ্যে জৈব জ্বালানি খাতে বিনিয়োগ আকর্ষণের লক্ষ্যে কম্প্রেসড বায়োগ্যাস…

ByByNews Desk Jul 31, 2026
Scroll to Top