News Flash

  • Home
  • দিনের খবর
  • দিল্লিতে ইউজিসি-র দফতরের সামনে ধর্না বিক্ষোভ
Image

দিল্লিতে ইউজিসি-র দফতরের সামনে ধর্না বিক্ষোভ

নয়াদিল্লি, ১৬ নভেম্বর (হি. স.) : জাতীয় শিক্ষানীতির বিভিন্ন নির্দেশিকার বিরুদ্ধে কলেজ বিশ্ববিদ্যালয়গুলির সর্বভারতীয় শিক্ষক সংগঠন আইফুকটো তিন দিন ধরে দিল্লিতে ইউজিসি-র দফতরের সামনে ধর্না বিক্ষোভের কর্মসূচি শুরু হয়েছে। বুধবার থেকে ওই ধর্না চলবে শুক্রবার পর্যন্ত।

প্রথম থেকেই বাংলার শিক্ষা শিবির বিতর্কিত জাতীয় শিক্ষানীতির বিরুদ্ধে এবং শিক্ষা ক্ষেত্রে অগণতান্ত্রিক ভাবে বিভিন্ন সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার কেন্দ্রীয় প্রবণতার প্রতিবাদে সরব। এ বার পিএইচ ডি-র নতুন নিয়মবিধিও সেই বিরুদ্ধতার আওতায় এসে গেল। পিএইচ ডি করার ন্যূনতম মান এবং পদ্ধতির বদল নিয়ে ইউজিসি বা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন তাদের নতুন ‘রেগুলেশন’ বা নিয়মাবলি ওয়েবসাইটে দিয়ে দিয়েছে।

নতুন নিয়মাবলি অনুযায়ী চার বছরের স্নাতক পাঠ্যক্রমে ৭৫% নম্বর পেলে সরাসরি পিএইচ ডি করা যাবে। চার বছরের স্নাতক পাঠ্যক্রমের সঙ্গে এক বছরের স্নাতকোত্তরের পাঠ্যক্রম করলেও পিএইচ ডি করার সুযোগ দেওয়া হয়েছে নিয়মাবলিতে। পরিবর্তিত বিধিতে পিএইচ ডি-র থিসিস বা গবেষণাপত্র জমা দেওয়ার আগে কোনও ‘রেফার্ড জার্নাল’ বা নির্দিষ্ট তালিকাভুক্ত পত্রে গবেষণা-ভিত্তিক রচনা প্রকাশ আবশ্যিক নয়।

এই সব বিষয় নিয়ে শিক্ষা শিবিরে একাংশ ইতিমধ্যেই আপত্তি জানাতে শুরু করেছে। আইফুকটো-র সভাপতি এবং রাজ্য কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (ওয়েবকুটা) সাধারণ সম্পাদক কেশব ভট্টাচার্য বলেন, ‘‘এই নিয়ে আমরা প্রথম থেকেই আপত্তি জানিয়ে আসছি। দিল্লির ধর্নাতেও এই নিয়ে প্রতিবাদ জানানো হবে।’’

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলির শিক্ষক সংগঠন আবুটার সহ-সভাপতি এবং যাদবপুর বিশ্ববিদ্যালয় মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক তরুণকান্তি নস্কর মঙ্গলবার বলেন, ‘‘এই নিয়মবিধিতে চার বছরের ডিগ্রিধারীদের পিএইচ ডি করার অধিকার দেওয়া হয়েছে। চার বছরের ডিগ্রি কোর্সের কথা বলা হয়েছে জাতীয় শিক্ষানীতিতে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি।’’

কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রাণিতত্ত্বের শিক্ষক পার্থিব বসু বলেন, ‘‘চার বছরের স্নাতকের পরে মাত্র এক বছরের স্নাতকোত্তর করে পিএইচ ডি করার ছাড়পত্র দেওয়ার বিষয়টি সমর্থনযোগ্য নয়। গবেষণার ক্ষেত্রে দু’বছরের স্নাতকোত্তর পড়াশোনার গভীরতা অত্যন্ত প্রয়োজনীয়। সেই গভীরতা স্নাতকোত্তর স্তরে মাত্র এক বছর পঠনপাঠনে অর্জন করা কষ্টকর।’’

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top