News Flash

  • Home
  • প্রধান খবর
  • নাথুরাম গডসের মৃত্যু দিনটিকে শৌর্য দিবস হিসেবে পালন করল করণী সেনা
Image

নাথুরাম গডসের মৃত্যু দিনটিকে শৌর্য দিবস হিসেবে পালন করল করণী সেনা

মুম্বই, ১৫ নভেম্বর (হি.স.): মঙ্গলবার ছিল নাথুরাম গডসের ফাঁসির দিন। এই দিনটিকেই শৌর্য দিবস হিসেবে পালন করল হিন্দুত্ববাদী সংগঠন করণী সেনা। আজ মহারাষ্ট্রের পানভেলে ধুমধাম সহকারে গডসের মৃত্যুদিবস পালিত হয়। স্লোগান ওঠে, ‘নাথুরাম গডসে অমর রহে’, ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’!

জাতির জনক মহাত্মা গান্ধীর হত্যাকারী নাথুরাম গডসের মৃত্যুদিনকে শৌর্য দিবস হিসেবে পালন করল করণী সেনা। মহারাষ্ট্রের পানভেলে ধুমধাম সহকারে গডসের মৃত্যুদিবস পালিত হয়। আয়োজন করা হয় একটি আলোচনা সভারও। তাতে এই দিনকে দেশে শৌর্য দিবস হিসেবে পালনের দাবি ওঠে। এ ছাড়াও আরও একাধিক জায়গা থেকে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন গডসের মৃত্যুদিবস পালন করেছে বলে খবর পাওয়া যাচ্ছে।
করণী সেনার একটি ভিডিয়ো ঘুরছে সমাজমাধ্যমে। সেই ভিডিয়োটি মহারাষ্ট্রের পানভেলের বলে দাবি করা হচ্ছে। সেখানে দেখা যাচ্ছে, করণী সেনার কর্মকর্তারা ফুল-মালা দিচ্ছেন গডসের ছবির সামনে। মুহুর্মুহু স্লোগান উঠছে, ‘নাথুরাম গডসে অমর রহে’, ‘নাথুরাম গডসে জিন্দাবাদ’।

Releated Posts

নন্দীগ্রামে মনোনয়ন প্রত্যাহার মমতা শিবিরের প্রার্থীর, কংগ্রেসকে সমর্থনের ঘোষণা মমতার

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন তৃণমূল কংগ্রেস শিবিরের প্রার্থী সঞ্চিতা…

ByBySandeep Biswas Sep 18, 2026

তৃণমূলের নতুন পরিচয় কী, কমিশনে নাম-প্রতীকের পছন্দ জানাল দুই গোষ্ঠী

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস) : তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীই নতুন দলের নাম ও প্রতীকের জন্য নিজেদের পছন্দের তালিকা…

ByBySandeep Biswas Sep 18, 2026

‘জোড়াফুল’ ব্যবহারে রাশ কমিশনের, মমতা ও ঋতব্রত দুই শিবিরকেই নয় প্রতীক

নিজস্ব সংবাদদাতা, নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর: তৃণমূল কংগ্রেসের অন্দরের সংঘাত এবার সরাসরি এসে পড়ল ব্যালটের পরিচয়ে। দলের নাম ও…

ByBySandeep Biswas Sep 17, 2026

দৃষ্টিভঙ্গি, দায়বদ্ধতা ও উদ্যমের গল্প: প্রধানমন্ত্রী মোদির জীবনের কিছু অজানা কাহিনি

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার ৭৬ বছরে পা দিলেন। তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে কঠোর শৃঙ্খলা,…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top