News Flash

Image

রামকৃষ্ণনগরে নেহরু যুব কেন্দ্রের প্রতিষ্ঠা দিবস পালিত

রামকৃষ্ণনগর (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : করিমগঞ্জ নেহরু যুব কেন্দ্রের উদ্যোগে এবং বিদ্যানগর স্পোর্টস অ্যাসোসিয়েশনের সহযোগিতায় নেহরু যুব কেন্দ্রের ৫০তম প্রতিষ্ঠা দিবস পালন করা হয়েছে রামকৃষ্ণনগরের বিদ্যানগরে। সূচি অনুযায়ী এদিন সকালে ক্লাবের সদস্য এবং ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার বিভিন্ন রাস্তা দিয়ে প্রভাত ফেরি বের করা হয়। অনুষ্ঠানের অঙ্গ হিসাবে বৃক্ষরোপণ, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং ক্রীড়ানুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানের প্রধান অতিথি করিমগঞ্জের সাংসদ কৃপানাথ মালা নেহরু যুব কেন্দ্রের কার্যক্রমগুলোর প্রতি সন্তুষ্টি ব্যক্ত করেন। তিনি গ্রামীণ যুবসংগঠনগুলোকে সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজে অংশীদার হওয়ার দৃষ্টি আকর্ষণ করেন। অনুষ্ঠানে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন দুল্লভছড়া স্পোর্টস কমিটির সম্পাদক চন্দ্রকান্ত সিনহা, নবীনচন্দ্র মধ্যবঙ্গ বিদ্যালয়ের প্রধানশিক্ষক বিশ্বজিৎ দাস, জয়দেব দাস, চৈতন্য নাথ হাইস্কুলের প্রাক্তনশিক্ষক মদনমোহন সিংহ, হরেকৃষ্ণ মধ্যবঙ্গ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক নামদেব সিংহ প্রমুখ ব্যক্তিবর্গ।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top