News Flash

Image

প্রয়াত করিমগঞ্জের পবিত্র নাথ

করিমগঞ্জ (অসম), ১৫ নভেম্বর (হি.স.) : উত্তর করিমগঞ্জ খণ্ড উন্নয়ন কার্যালয়ের প্রাক্তন বড়বাবু পবিত্র নাথ প্রয়াত হয়েছেন। সোমবার রাত ১০টায় গুয়াহাটির অ্যাপলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি। মৃত্যকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর। রেখে গেছেন স্ত্রী, এক ছেলে সহ বহু আত্মীয়স্বজন।

পবিত্র নাথ মূলত আকবরপুর গ্রাম পঞ্চায়েতের ধরকোণা গ্রামের বাসিন্দা হলেও বর্তমান ঠিকানা ছিল করিমগঞ্জ শহরের থানা রোড এলাকায়। তিনি করিমগঞ্জের পাথারকান্দি ব্লক কার্যালয়ে কর্মরত ছিলেন। দীর্ঘদিন থেকে দুরারোগ্য রোগে ভুগছিলেন পবিত্রবাবু। কিছুদিন আগে শারীরিক অবস্থার অবনতি হলে তাঁকে ভর্তি করা হয় গুয়াহাটির অ্যাপলো হাসপাতালে। কিন্তু হাসপাতালে গত রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

গুয়াহাটি থেকে আজ মঙ্গলবার সকালে প্রয়াতের মৃতদেহ নিয়ে আসা হলে ধরকোণায় পৈতৃক ভিটায় শেষকৃত্য সম্পন্ন করা হয়েছে। তার মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে থানা রোড সহ ধরকোণা গ্রামে।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top