News Flash

Image

সিপাঝাড়ে সংঘটিত সড়ক দুৰ্ঘটনায় হত এক

সিপাঝাড় (অসম), ১৩ নভেম্বর (হি.স.) : দরং জেলার অন্তর্গত সিপাঝাড়ে এক সড়ক দুর্ঘটনায় জনৈক যুবকের মৃত্যু হয়েছে। নিহত যুবকের পরিচয় এই খবর লেখা পর্যন্ত পরিচয় উদ্ধার করতে পারেনি পুলিশ।

আজ রবিবার সিপাঝাড় থানার পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল শনিবার রাতে স্থানীয় ১ নম্বর শুক্তাগুড়তে সংঘটিত হয়েছে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। শুক্তাগুড়ির রাজপথে একটি বাইক নিয়ন্ত্ৰণ হারিয়ে দুৰ্ঘটনার শিকার হয়। দুর্ঘটনার বেশ কিছুক্ষণ পর ওই পথে যাতায়াতকারী অন্য কোনও গাড়ির যাত্রী পুলিশকে খবর দেন। রাস্তায় মোটর বাইক ও এক ব্যক্তি রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন বলে প্রত্যক্ষদর্শী অজ্ঞাতপরিচয় যাত্রীটি জানান পুলিশকে।

খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশের দল গিয়ে আহত যুবককে উদ্ধার করে সিপাঝাড় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের ডাক্তার যুবককে মৃত বলে ঘোষণা করেন। এর পর নিহত যুবকের মৃতদেহের ময়না তদন্তের জন্য দরং জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পুলিশের তদন্তকারী অফিসার জানান, মৃতদেহের পরিচয় এখনও জানা যায়নি। তবে বাইকের নম্বর ডিটিও অফিসে পাঠানো যায়, এর মালিকের নাম জানতে। শীঘ্রই নিহত যুবকের পরিচয় জানা যাবে বলে আশা করছেন পুলিশ অফিসার।

Releated Posts

সিকিমে ৪ হাজার কোটি টাকার প্রকল্পের সূচনা, উত্তর-পূর্বকে ‘অষ্টলক্ষ্মী’ বললেন মোদি

গ্যাংটক, ২৮ এপ্রিল (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মঙ্গলবার সিকিমে প্রায় ৪,০০০ কোটি টাকার একাধিক উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও…

ByByNews Desk Apr 28, 2026

গ্যাংটকের রাস্তায় উপচে পড়া ভিড়, মোদির রোডশো ঘিরে উৎসবের আমেজ

গ্যাংটক, ২৭ এপ্রিল (আইএএনএস): সিকিমের রাজ্যত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গ্যাংটকে…

ByByNews Desk Apr 27, 2026

মণিপুর হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনে ৯৪৭ কোটির বেশি বরাদ্দ কেন্দ্রের

ইম্ফল, ২৬ এপ্রিল (আইএএনএস): মণিপুরে জাতিগত হিংসায় ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের জন্য ৯৪৭ কোটিরও বেশি অর্থ বরাদ্দ করেছে…

ByByNews Desk Apr 26, 2026

নাগাল্যান্ডে অভিযান, গ্রেফতার উলফা-আই-এর ৩ জঙ্গি

কোহিমা, ২৫ এপ্রিল(আইএএনএস): নাগাল্যান্ডের মন জেলায় জঙ্গিবিরোধী অভিযানে নিষিদ্ধ সংগঠন ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অব অসম (ইন্ডিপেনডেন্ট) (উলফা-আই)-এর তিন…

ByByNews Desk Apr 25, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top