News Flash

  • Home
  • দেশ
  • তেলেঙ্গানায় ট্রাক্টর-লরির ধাক্কায় পাঁচজন নিহত, জখম ১০
Image

তেলেঙ্গানায় ট্রাক্টর-লরির ধাক্কায় পাঁচজন নিহত, জখম ১০

হায়দরাবাদ, ১৩ নভেম্বর (হি.স.) : শনিবার মধ্যরাতে তেলেঙ্গানার সূর্যপেট জেলার মুনাগালা মন্ডল কেন্দ্রের কাছে একটি লরির সঙ্গে ট্রাক্টর ট্রলিতে ধাক্কা লেগে পাঁচজন নিহত এবং ১০ জন আহত হয়েছেন বলে রবিবার স্থানীয় পুলিশ জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, মুনাগালা গ্রামের প্রায় ৩৮ জন লোক নিকটবর্তী সাগর খালের বাম তীরে অবস্থিত আয়াপ্পা স্বামী মন্দিরে মহা পদী পূজায় যোগ দেওয়ার পরে ট্র্যাক্টর ট্রলিতে বাড়ি ফিরছিলেন। বিজয়ওয়াড়া-হায়দরাবাদ জাতীয় সড়কে একটি লরির সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ও আধিকারিকরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। আহতদের কোদাদা হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য পর্যাপ্ত অ্যাম্বুলেন্স না থাকায় তাদের সহজলভ্য যানবাহনে নিয়ে যেতে হয়েছিল।

পুলিশ আরও জানায়, তান্নিরু প্রমিলা (৩৫), চিন্তাকায়ালা প্রমিলা (৩৩), উদয় লোকেশ (৮), নারাগানি কোটাইয়া (৫৫) হাসপাতালে নেওয়ার পথে মারা যান এবং অপর এক মহিলা গুন্ডু জ্যোতি (৩৮) হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় মারা যান। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Releated Posts

মিশন নির্বাচন: জেন-জেডকে কাছে টানলেন বিজেপি সভাপতি নিতিন নবীন, উত্তরাখণ্ডে কর্মীদের চাঙ্গা করলেন

দেরাদুন, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৭ সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে উত্তরাখণ্ডে দলীয় সংগঠনকে আরও সক্রিয় করতে উদ্যোগী হলেন…

ByByNews Desk Sep 10, 2026

বিভিন্ন ক্ষেত্রে ভারত-আগা খান ডেভেলপমেন্ট নেটওয়ার্ক সহযোগিতা আরও জোরদারের আলোচনা

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতের উপরাষ্ট্রপতি সি পি রাধাকৃষ্ণন বৃহস্পতিবার নয়াদিল্লিতে শিয়া ইসমাইলি মুসলিমদের ৫০তম বংশানুক্রমিক ইমাম (আধ্যাত্মিক…

ByByNews Desk Sep 10, 2026

‘মায়াবতী শুধু নিজের কথাই ভাবছেন’: অশোক সিদ্ধার্থের অবসর নিয়ে সমাজবাদী পার্টির কটাক্ষ

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): রাজনীতি থেকে অবসরের ঘোষণা দেওয়া বহুজন সমাজ পার্টি (বিএসপি)-র বহিষ্কৃত নেতা তথা প্রাক্তন রাজ্যসভা…

ByByNews Desk Sep 10, 2026

পিএমএমএসওয়াই-তে মৎস্য খাতে গতি, ৬ বছরে উৎপাদন বেড়ে ১৯৭.৭৫ লাখ টন

নয়াদিল্লি, ১০ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা-র মাধ্যমে দেশের মৎস্য খাতে উৎপাদন, পরিকাঠামো ও রফতানিতে উল্লেখযোগ্য অগ্রগতি…

ByByNews Desk Sep 10, 2026
Scroll to Top