নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ বামুটিয়ার কালীবাজারে মদ বিরোধী অভিযানে ব্যাপক সাফল্য পেলে পুলিশ৷ দীর্ঘদিন পর পুলিশের মদ বিরোধী অভিযানকে কেন্দ্র করে খুশি এলাকার মানুষ৷ নবনিযুক্ত ওসি সিদ্ধার্থ করের নেতৃত্বে চলে এই অভিযান৷ অভিযানে প্রায় এক হাজার বোতল বিলিতি মদ উদ্ধার করা হয়েছে বলে জানান ওসি৷ কালিবাজারের দীর্ঘদিনের পুরানো বিলেতি মদ বিক্রেতা সঞ্জয় দেব এর দোকানে চলে এই অভিযান৷ অভিজানের নেতৃত্বে থাকা ওসি সিদ্ধার্থ কর জানান প্রাথমিকভাবে দোকানে ঢুকে মদের কোন হদিস পাওয়া যায়নি৷ দোকানের পেছনে একটি গোডাউনের ভেতর ব্যাপক পরিমাণ বিলিতি মদ স্টোর করে রাখা ছিল৷ দোকানে পেছন দিক দিয়ে গিয়ে পুলিশ সেই স্টোরের দরজা ভেঙ্গে এই মদগুলো উদ্ধার করে৷ পরবর্তী সময়ে উদ্ধার হওয়া সমস্ত অবৈধ বিলিতি মদ থানায় নিয়ে আসে পুলিশ৷ এ বিষয়ে সুনির্দিষ্ট মামলা রুজু করা হবে বলে জানান থানার ওসি সিদ্ধার্থ কর৷

কালীবাজারে প্রচুর পরিমাণে বিলেতি মদ উদ্ধার
Tags:
Releated Posts
নূতননগরে প্রশাসনের তৎপরতায় রুখে দেওয়া হল বাল্যবিবাহ
আগরতলা, ১২ জুন: পশ্চিম ত্রিপুরা জেলার নূতননগর এলাকায় প্রশাসনের দ্রুত ও সফল হস্তক্ষেপে একটি সম্ভাব্য বাল্যবিবাহ রোধ করা…
শান্তিরবাজারে বাড়ছে চুরির ঘটনা, নৈশকালীন টহল নিয়ে প্রশ্ন ব্যবসায়ীদের
শান্তিরবাজার, ১২ জুন: দক্ষিণ ত্রিপুরার শান্তিরবাজারে সাম্প্রতিক সময়ে ধারাবাহিক চুরির ঘটনায় উদ্বেগ ও ক্ষোভ বাড়ছে ব্যবসায়ী মহল এবং…
ত্রিপুরা সফরে অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ, একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে ‘বিকশিত ভারত ২০৪৭’-এর বার্তা
আগরতলা, ১২ জুন: অসমের রাজ্যসভার সাংসদ কনক পুরকায়স্থ ত্রিপুরায় একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন এনডিএ…
আয়ুষ মন্ত্রকের উদ্যোগে অনলাইন যোগা সেশনে অংশ নেওয়ার আহ্বান
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১১ জুন: আন্তর্জাতিক যোগা দিবসের অঙ্গ হিসেবে আয়ুষ মন্ত্রক হাবিল্ড হেলথটেক প্রাইভেট লিমিটেডের সহযোগিতায় গ্রিনিস…


















