News Flash

  • Home
  • ত্রিপুরা
  • যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তিপ্রাসা তাদের ক্ষমা করবে না বলে হুশিয়ারি দেন প্রদ্যোত
Image

যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তিপ্রাসা তাদের ক্ষমা করবে না বলে হুশিয়ারি দেন প্রদ্যোত

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১২ নভেম্বর৷৷ ত্রিপুরা রাজ্যে একপ্রকার ষড়যন্ত্র চলছে৷ মথার নেতৃত্বদের পয়সা দিয়ে ভোটের আগে কেনার চেষ্টা করবে৷ তাই সকল নেতৃত্ব যাতে সতর্ক থাকেন৷ যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তিপ্রাসা তাদের ক্ষমা করবে না বলে হুশিয়ারি দেন প্রদ্যোত কিশোর দেববর্মন৷ শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশে এমনটাই বললেন তিনি৷ রক্ত চাই না, চাই দু মাসের জন্য তিপ্রাসাদের থানসা৷ কারণ ২০২৩ হবে শেষ লড়াই৷ গোটা দেশ দেখবে তিপ্রাসাদের সাংবিধানিক অধিকারের জন্য এই লড়াই৷ দীর্ঘ ৭৫ বছরের বঞ্চনা মিটবে তিপ্রাসাদের৷ শনিবার রাজধানীর স্বামী বিবেকানন্দ ময়দানে জনসমাবেশে কয়েক হাজার কর্মী সমর্থকে সামনে বক্তব্য রেখে এমনটাই বললেন তিপ্রা মথার সুপ্রিমো প্রদ্যোত কিশোর দেববর্মন৷ তিনি বলেন, ত্রিপুরা রাজ্যে ২০১৮ সালের আগে চলো পাল্টাই এবং চলো উল্টাই যারা বলেছিল তারা কংগ্রেস থেকে বিজেপিতে এসে কন্টাকটারি করেছেন৷ কিন্তু সেই নেতারাই এখন ক্ষমতায় বসে আছেন৷ তাই প্রত্যাশা তাদের কাছ থেকে করা যায় না৷ এমনটাই বললেন শ্রী দেববর্মন৷ সরকারে প্রতিষ্ঠিত হওয়ার আগে ১০,৩২৩ -এর সমস্যা সমাধানের প্রতিশ্রুতি, মিস কলে চাকুরি মিলবে বলে বেকারদের প্রতিশ্রুতি এবং রেগা মজুরি ৩৪০ টাকা করে দেওয়া হবে বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল৷ এখনো এর থেকে বঞ্চিত তিপ্রাসারা৷ আরো বলেন ইতিহাস সাক্ষী রয়েছে মথা এডিসিতে প্রতিষ্ঠিত হওয়ার পর কোন বাঙালি আক্রমণের শিকার হয়নি এবং কোন সন্ত্রাস হয়নি পাহাড়ে৷ কারণ প্রদ্যোত কিশোর দেববর্মন সস্তা রাজনীতি করে না বলে নিজের প্রশংসা করলেন তিনি৷ ত্রিপুরা রাজ্যে একপ্রকার ষড়যন্ত্র চলছে৷ মথার নেতৃত্বদের পয়সা দিয়ে ভোটের আগে কেনার চেষ্টা করবে৷ তাই সকল নেতৃত্ব যাতে সতর্ক থাকেন৷ যদি কেউ বিশ্বাসঘাতকতা করে তাহলে তিপ্রাসা তাদের ক্ষমা করবে না বলে হুশিয়ারি দেন প্রদ্যোত৷ তিনি এদিন প্রতিশ্রুতির স্বরূপ বলেন পাট্টা জমি জন্য মহকুমা শাসক অফিসে গিয়ে সকল তিপ্রাসা দরখাস্ত করার জন্য৷ ২০২৩ সালে লড়াইয়ে প্রতিষ্ঠিত হয়ে পাট্টা জমির স্বপ্ণ পূরণ করা হবে বলে জানান তিনি৷ প্রদ্যোত কিশোর দেববর্মনের শক্তি প্রদর্শন আগামী দিনে কতটা মাইলেজ দেবে সেটাই বড় প্রশ্ণ হয়ে দাঁড়িয়েছে৷ যাই হোক এদিন প্রদ্যোত কিশোর দেববর্মনের বক্তব্য শুনে কর্মী সমর্থকদের মধ্যে ছিল ব্যাপক উচ্ছ্বাস৷

Releated Posts

পুরনো ও জরাজীর্ণ ওয়ার্ড অফিসগুলিকে নতুনভাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহন করা হয়েছে:  মেয়র

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: আগরতলা পুর নিগমের ৩৪ নম্বর ওয়ার্ড অফিস নির্মাণের লক্ষ্যে সোমবার ভূমিপূজা অনুষ্ঠিত হয়। বটতলা মহাশ্মশানের…

ByByReshmi Debnath Sep 14, 2026

শিক্ষক সংকটে স্তব্ধ চেবরী-তুলাশিখর সড়ক, মাত্র ৩ শিক্ষকেই চলছে স্কুল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: শিক্ষক সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চেবরী-তুলাশিখর মূল সড়ক অবরোধ করে বিক্ষোভে শামিল হল পশ্চিম রাজনগর…

ByByReshmi Debnath Sep 14, 2026

অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক চুরি, উধাও দুই সিলিন্ডার-ইনভার্টার-সোলারের তার

নিজস্ব প্রতিনিধি, কমলপুর, ১৪ সেপ্টেম্বর: কমলপুর মহকুমার কচুছড়া থানার কবিরাজ টিলা এলাকার সালেমা কলোনি নং-২ অঙ্গনওয়াড়ি কেন্দ্রে দুঃসাহসিক…

ByByReshmi Debnath Sep 14, 2026

কমলাসাগর ভাদ্রমেলায় গৃহবধূ খুন, তদন্তে মধুপুর পুলিশ ও ফরেনসিক দল

আগরতলা, ১৪ সেপ্টেম্বর: কমলাসাগর ভাদ্রমেলা প্রাঙ্গণে সুজিতা দাস খুনের ঘটনায় গ্রেফতার করা হয়েছে নয়ন নমকে। ঘটনার তদন্তে রবিবার…

ByByTaniya Chakraborty Sep 14, 2026
Scroll to Top