News Flash

  • Home
  • দিনের খবর
  • দরিদ্রদের যাঁরা লুট করছে তাঁরা রেহাই পাবে না, তেলেঙ্গানায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর
Image

দরিদ্রদের যাঁরা লুট করছে তাঁরা রেহাই পাবে না, তেলেঙ্গানায় হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

হায়দরাবাদ, ১২ নভেম্বর (হি.স.): দরিদ্রদের যাঁরা লুট করছে তাঁরা রেহাই পাবে না, শনিবার তেলেঙ্গানার বেগমপেট বিমানবন্দরে জনসভা থেকে হুঁশিয়ারি দিয়ে বলে দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী বলেছেন, তেলেঙ্গানার জনগণ এমন একটি বিজেপি সরকার চায় যা প্রতিটি পরিবারের জন্য কাজ করে, শুধুমাত্র একটি পরিবারের জন্য নয়। পরিবার-প্রথম নয়, জনগণ সর্বাগ্রে এই রাজনীতি চায় জনগণ।

তেলেঙ্গানা সরকারকে আক্রমণ করে প্রধানমন্ত্রী বলেছেন, তেলেঙ্গানা সরকার কুসংস্কারকে উৎসাহিত করছে। তেলেঙ্গানার উন্নয়ন করতে হলে কুসংস্কার থেকে দূরে থাকতে হবে। তেলেঙ্গানার কার্যকর্তাদের কঠোর পরিশ্রমের কারণেই বিজেপি লোকসভায় ৩০০টিরও বেশি আসন পেয়েছে। তেলেঙ্গানার সঙ্গে বিজেপির একটা আলাদা সম্পর্ক রয়েছে। ১৯৮৪ সালে যখন আমাদের দল নির্বাচনে মাত্র দু”টি আসন জিতেছিল, তার মধ্যে একটি ছিল তেলেঙ্গানার হানামকোন্ডা আসন। সাম্প্রতিক উপনির্বাচন বুঝিয়ে দিয়েছে যে তেলেঙ্গানায় সূর্যোদয় হবে এবং তেলেঙ্গানা জুড়ে পদ্ম ফুটবে।
প্রধানমন্ত্রী এদিন বলেছেন, কখনও কখনও মানুষ আমাকে জিজ্ঞাসা করেন আমি কী ক্লান্ত হই না। গতকাল সকালে আমি দিল্লিতে ছিলাম, তারপরে কর্ণাটক এবং তামিলনাড়ুতে এবং তারপর সন্ধ্যায় অন্ধ্রপ্রদেশে এবং এখন তেলেঙ্গানায়। তেলেঙ্গানা সরকারকে আক্রমণ করে মোদী বলেছেন, কেন্দ্রের সমস্ত প্রচেষ্টা সত্ত্বেও, তেলেঙ্গানা সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় সমস্যা তৈরি করছে। এই সরকার তেলেঙ্গানার জনগণকে মাথার উপর ছাদ থাকার সুখ থেকে বঞ্চিত করেছে।

Releated Posts

তৃণমূলের মমতা শিবিরের পাশে রাহুল, নাম-প্রতীক নিয়ে কমিশনের সিদ্ধান্তে বিজেপিকে নিশানা

কলকাতা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গোষ্ঠীর পাশে দাঁড়িয়ে…

ByBySandeep Biswas Sep 18, 2026

বালাঘাটে ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যু নিয়ে সরব রাহুল গান্ধী, মধ্যপ্রদেশ সরকারের সমালোচনা

নয়াদিল্লি/ভোপাল, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): মধ্যপ্রদেশের বালাঘাট জেলায় ৩০-এর বেশি আদিবাসী শিশুর মৃত্যুর ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করলেন লোকসভার…

ByByNews Desk Sep 17, 2026

অসমে বন্যাদুর্গতদের জন্য বাড়তি ত্রাণের দাবিতে অনশনে অখিল গগৈ

গুয়াহাটি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলির জন্য বাড়তি ক্ষতিপূরণ ও ত্রাণের দাবিতে বৃহস্পতিবার একদিনের অনশন…

ByByNews Desk Sep 17, 2026

টাটা সন্সের চেয়ারম্যান পদে চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের প্রস্তাব ‘অবৈধ’: টাটা ট্রাস্টস

মুম্বই, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): টাটা সন্সের চেয়ারম্যান হিসেবে এন. চন্দ্রশেখরনকে পুনর্নিয়োগের জন্য পরিচালন পর্ষদের প্রস্তাবকে ‘অবৈধ’ বলে দাবি…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top