News Flash

  • Home
  • বিদেশ
  • মায়ানমারকে গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান রাষ্ট্রসংঘের
Image

মায়ানমারকে গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান রাষ্ট্রসংঘের

নম পেন, ১২ নভেম্বর (হি.স.) : মায়ানমারের সামরিক সরকারকে ‘অবিলম্বে’ গণতান্ত্রিক ধারায় ফেরার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস। তিনি বলেন, এটাই একমাত্র পথ। শনিবার কম্বোডিয়ার রাজধানী নম পেনে এক সম্মেলনে যোগ দিয়ে মায়ানমারের জুন্টা সরকারের প্রতি এ আহ্বান জানান গুতেরেস।

রাষ্ট্রসংঘের মহাসচিব বলেন, মায়ানমারকে ঘিরে ধরা দুঃস্বপ্ন বন্ধের এক মাত্র পথ গণতান্ত্রিক ধারায় ফেরা। মায়ানমারের পরিস্থিতি জনগণের জন্য একটি অন্তহীন দুঃস্বপ্ন। বর্তমান অবস্থা পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য মারাত্মক হুমকি।

তিনি বলেন, আমি মায়ানমারের কর্তৃপক্ষকে তাদের জনগণের কথা শুনতে আহ্বান জানাই। রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হোক। স্থিতিশীলতা ও শান্তির এটাই একমাত্র পথ। ক্ষমতাসীনদের দ্রুত গণতান্ত্রিক ধারায় ফিরিয়ে আসার আহ্বান জানাচ্ছি।

দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর জোট আসিয়ানসহ ইউরোপীয় ইউনিয়ন মায়ানমারজুড়ে চলমান সহিংসতা বন্ধে দেশটির জুন্টা সরকারকে ব্যাপক চাপ প্রয়োগ করে আসছে। কিন্তু কারও কোনও পরামর্শ বা কোনও আহ্বানকে তারা গুরুত্ব দিচ্ছে না। ফলে দেশটির পরিস্থিতি আরও খারাপ হচ্ছে। এ অবস্থায় আসিয়ানের শীর্ষ সম্মেলনে মায়ানমার ইস্যু, দেশটির রক্তপাত এড়ানসহ কূটনৈতিক প্রচেষ্টা কার্যত ব্যর্থ। এদিকে, মায়ানমারও আসিয়ানের সদস্য। তাই দেশটিকে কয়েকটি শর্তও দিয়েছে জোটটি।

Releated Posts

বাংলাদেশে এআই ব্যবহারের প্রসারে বাড়ছে অপরাধের আশঙ্কা

ঢাকা, ৩ অক্টোবর (আইএএনএস): বাংলাদেশে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত প্রসার নিয়ে অপরাধ বৃদ্ধির আশঙ্কা প্রকাশ করা…

ByByNews Desk Oct 3, 2026

কানাডার বাজারে ভারতের হিমায়িত খাদ্যপণ্য, সোনিপত থেকে গেল ২৪ মেট্রিক টনের চালান

নয়াদিল্লি, ২ অক্টোবর (আইএএনএস): হরিয়ানার সোনিপত থেকে কানাডায় ২৪ মেট্রিক টন হিমায়িত খাদ্যপণ্যের একটি চালান পাঠানো হয়েছে। কেন্দ্রীয়…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

বিশ্বজুড়ে ভারতীয় দূতাবাসে গান্ধী জয়ন্তী পালন, স্মরণ সত্য ও অহিংসার বার্তা

ক্যানবেরা, ২ অক্টোবর (আইএএনএস): মহাত্মা গান্ধীর জন্মবার্ষিকী উপলক্ষে শুক্রবার বিশ্বের বিভিন্ন দেশে ভারতীয় দূতাবাস ও হাইকমিশনগুলিতে গান্ধী জয়ন্তী…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি কমল ৭.৫৫ শতাংশ

নয়াদিল্লি, ১ অক্টোবর (আইএএনএস): চলতি বছরের ফেব্রুয়ারি থেকে জুলাই সময়ে আমেরিকায় বাংলাদেশের তৈরি পোশাক রফতানি প্রায় ৭.৫৫ শতাংশ…

ByByNews Desk Oct 1, 2026
Scroll to Top