নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১১ নভেম্বর৷৷ এক ঘটনার রেশ কাঁটতে না কাটতেই ফের ধর্ষণের ঘটনা কল্যাণপুর থানা এলাকায়৷ ঘটনায় তীব্র চাঞ্চল তৈরি হয় গোটা কল্যাণপুর এলাকায়৷সামাজিক অবক্ষয়ের ঘৃণ্য নিদর্শন স্থাপন পূর্বক এবার নিজ মামিমাকে রাতের আঁধারে জোরপূর্বক ধর্ষণ করে গারদে গুণধর ভাগ্ণে৷ চাঞ্চল্যকর এই ঘটনা কল্যাণপুর থানা এলাকার উপজাতি জনপদে৷
ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ভাগ্ণে বিষ্ণু মুন্ডা (২৮), পিতা – মৃত হৃদয় মুন্ডাকে কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকারের নেতৃত্বে পুলিশ ভাগ্ণেকে গ্রেপতার করেছে৷ ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানায় দায়ের হওয়া মামলার নাম্বার ৪৭/২০২২ ইং৷ এদিকে থানা সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩২৫ ধারা মুলে মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত চালাচ্ছে৷
ঘটনা সম্পর্কে কল্যাণপুর থানার পুলিশের তরফ থেকে জানা যায় গতকাল রাত আনুমানিক বারোটার কিছু পরে অভিযুক্ত বিষ্ণু মুন্ডা তার ই সম্পর্কে মামী দুই সন্তানের জননীর ঘরে প্রবেশ করে পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ৷ শুধু তাই না তার বিরুদ্ধে মামিকে মারধোর করারও অভিযোগ উঠছে৷ অভিযোগ হাতে নিয়েই যথেষ্ট তৎপরতার সাথে কল্যাণপুর থানার পুলিশ অভিযুক্ত বিষ্ণু মুন্ডাকে গ্রেফতার করেছে৷ পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে এবার উপযুক্ত তদন্তক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
এখানে উল্লেখ্য নাবালিকা গণধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরও একটা ধর্ষনের ঘটনা কল্যাণপুর এলাকায়৷ এই ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, পাশাপাশি ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তারের খবরে সন্তুষ্টিও ছড়িয়ে পড়েছে এলাকাতে৷ এমন জঘন্যতম ঘটনা বারবার কেন হচ্ছে কল্যাণপুরে সেই প্রশ্ণই উঁকি দিচ্ছে সবার মধ্যে৷

কল্যাণপুরে ফের ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত
Tags:
Releated Posts
জমি-সম্পত্তির বিরোধে রক্তাক্ত কৈলাসহর, মৃত দুই ভাই, গুরুতর জখম এক
কৈলাসহর, ২০ জুন : ঊনকোটি জেলার কৈলাসহর মহকুমার ফুলতলী গ্রাম পঞ্চায়েত এলাকায় জমি-সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের বিরোধকে কেন্দ্র করে…
কলকাতা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানে বজ্রাঘাত, অল্পেতে রক্ষা আগরতলাগামী ১৪১ যাত্রী
আগরতলা, ২০ জুন: কলকাতা বিমানবন্দর থেকে আগরতলার উদ্দেশ্যে রওনা হওয়ার প্রস্তুতির সময় ইন্ডিগোর একটি বিমানে বজ্রাঘাতের ঘটনা ঘটেছে।…
জামাইষষ্ঠীতে লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভক্তদের ঢল, সন্তানের মঙ্গল কামনায় প্রার্থনায় মায়েরা
আগরতলা, ২০ জুন : আজ শুভ জামাইষষ্ঠী উপলক্ষে রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি আগরতলার ঐতিহ্যবাহী লক্ষ্মীনারায়ণ মন্দিরে ভগবানের আশীর্বাদ…
বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা: এম এ বেবি
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুন: বিজেপির লক্ষ্য মানুষের কল্যাণ নয়, ক্ষমতা ধরে রাখা। বিভাজনের রাজনীতি করে জনগণের প্রকৃত সমস্যাগুলি…


















