News Flash

Image

কল্যাণপুরে ফের ধর্ষণ, গ্রেপ্তার অভিযুক্ত

নিজস্ব প্রতিনিধি, কল্যাণপুর, ১১ নভেম্বর৷৷  এক ঘটনার রেশ কাঁটতে না কাটতেই ফের ধর্ষণের ঘটনা কল্যাণপুর থানা এলাকায়৷ ঘটনায় তীব্র চাঞ্চল তৈরি হয় গোটা কল্যাণপুর এলাকায়৷সামাজিক অবক্ষয়ের ঘৃণ্য নিদর্শন স্থাপন পূর্বক এবার নিজ মামিমাকে রাতের আঁধারে জোরপূর্বক ধর্ষণ করে গারদে গুণধর ভাগ্ণে৷ চাঞ্চল্যকর এই ঘটনা কল্যাণপুর থানা এলাকার উপজাতি জনপদে৷
ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযুক্ত ভাগ্ণে বিষ্ণু মুন্ডা (২৮), পিতা – মৃত হৃদয় মুন্ডাকে কল্যাণপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক তাপস মালাকারের নেতৃত্বে পুলিশ ভাগ্ণেকে গ্রেপতার করেছে৷ ঘটনার পরিপ্রেক্ষিতে কল্যাণপুর থানায় দায়ের হওয়া মামলার নাম্বার ৪৭/২০২২ ইং৷ এদিকে থানা সূত্রে জানা গেছে, ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ এবং ৩২৫ ধারা মুলে মামলা গ্রহণ করে পুলিশ তদন্ত চালাচ্ছে৷
ঘটনা সম্পর্কে কল্যাণপুর থানার পুলিশের তরফ থেকে জানা যায় গতকাল রাত আনুমানিক বারোটার কিছু পরে অভিযুক্ত বিষ্ণু মুন্ডা তার ই সম্পর্কে মামী দুই সন্তানের জননীর ঘরে প্রবেশ করে পরিবারের অন্যান্য সদস্যদের অনুপস্থিতির সুযোগ নিয়ে জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ৷ শুধু তাই না তার বিরুদ্ধে মামিকে মারধোর করারও অভিযোগ উঠছে৷ অভিযোগ হাতে নিয়েই যথেষ্ট তৎপরতার সাথে কল্যাণপুর থানার পুলিশ অভিযুক্ত বিষ্ণু মুন্ডাকে গ্রেফতার করেছে৷ পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে এবার উপযুক্ত তদন্তক্রমে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷
এখানে উল্লেখ্য নাবালিকা গণধর্ষণ কাণ্ডের রেশ কাটতে না কাটতেই আরও একটা ধর্ষনের ঘটনা কল্যাণপুর এলাকায়৷ এই ঘটনার খবর চাউর হতেই গোটা এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে, পাশাপাশি ধর্ষণে অভিযুক্ত ব্যক্তির দ্রুত গ্রেপ্তারের খবরে সন্তুষ্টিও ছড়িয়ে পড়েছে এলাকাতে৷ এমন জঘন্যতম ঘটনা বারবার কেন হচ্ছে কল্যাণপুরে সেই প্রশ্ণই উঁকি দিচ্ছে সবার মধ্যে৷

Releated Posts

বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলা সহ ভারতীয় টাউট আটক

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: বৈধ নথিপত্র ছাড়াই ভারতে অবস্থানের অভিযোগে আগরতলা বিমানবন্দর সংলগ্ন এলাকা থেকে তিন বাংলাদেশি মহিলাকে আটক…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধর্মীয় রীতি-নীতি মেনে বিশ্বকর্মা পূজোর আয়োজন

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: প্রতি বছরের মতো এবছর ও বোধজংনগর স্থিত টি এস আর ২ নং ব্যাটেলিয়ানের জওয়ানরাও ধর্মীয়…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

ধানের জমি থেকে ১০-১২ ফুটের অজগর উদ্ধার, চাঞ্চল্য

আগরতলা, ১৮ সেপ্টেম্বর: ধানের জমি থেকে ১০ থেকে ১২ ফুট দৈর্ঘ্যের একটি অজগর সাপ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে…

ByByTaniya Chakraborty Sep 18, 2026

মাতাবাড়িতে ‘আশীর্বাদ কা দিয়া’ জ্বালালেন মুখ্যমন্ত্রী, মোদির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় প্রার্থনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে চলমান ‘সেবা সংকল্প অভিযান’-এর অংশ হিসেবে বৃহস্পতিবার সন্ধ্যায় উদয়পুরের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top