News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • করিমগঞ্জে প্রাণঘাতী হামলার শিকার ব্যবসায়ী, দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশের দ্বারস্থ হিন্দু রক্ষিত দল
Image

করিমগঞ্জে প্রাণঘাতী হামলার শিকার ব্যবসায়ী, দোষীদের গ্রেফতারের দাবিতে পুলিশের দ্বারস্থ হিন্দু রক্ষিত দল

করিমগঞ্জ (অসম), ১১ নভেম্বর (হি.স.) : বাকি টাকা চাইতে গিয়ে প্রাণঘাতী হামলার শিকার করিমগঞ্জ শহরের নিকটবর্তী পনোরঘরের পাশে বাউরবাগ এলাকার এক মুদি দোকানের মালিক । দোষীদের গ্রেফতারের দাবি জানিয়ে পুলিশের দ্বারস্থ হিন্দু রক্ষিত দল ।

ঘটনার বিবরণে প্রকাশ বাউরবাগ গ্রামের মুদি দোকানদার রিন্টু ভূষণ নাথ দীর্ঘ দিন থেকে সুনামের সহিত ব্যবসা চালিয়ে যাচ্ছেন । গত দিন কয়েক আগে একই গ্রামের ফকরুল ইসলাম নামের এক ব্যক্তি দোকান থেকে টাকা না দিয়ে কিছু সামগ্রী নিয়ে যায় ।
বৃহস্পতিবার রাত নয়টা নাগাদ ফকরুল আরও কিছু সামগ্রী দিতে বলে তখন দোকান মালিক রিন্টু আগের বকেয়া টাকা দেওয়ার কথা বলে তখন ফকরুল টাকা দেবে না বলে জানিয়ে প্রায় জোর করে সামগ্রী নিয়ে যেতে চাইলে বাদা দেয় রিন্টু ।

পরে ফকরুল তার বাড়িতে গিয়ে তার কয়েক জন লোক নিয়ে এসে দোকান মালিকের উপর হামলা চালায় । ধারালো অস্ত্র দিয়ে রিন্টুর মাথায় আঘাত করে । শেষে তাকে সঙ্গে সঙ্গে করিমগঞ্জ সরকারি হাসপাতালে নিয়ে আসেন পরিবারের লোকজন । বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ।

এদিকে আজ হিন্দু রক্ষিত বাহিনী ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেফতারের দাবি জানায় ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top