News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • নিলামবাজার নাকা চেকিং পয়েন্টে বাইকের ধাক্কায় আহত পুলিশ কর্মী, ক্ষতিগ্রস্থ একে ৪৭
Image

নিলামবাজার নাকা চেকিং পয়েন্টে বাইকের ধাক্কায় আহত পুলিশ কর্মী, ক্ষতিগ্রস্থ একে ৪৭

নিলামবাজার (অসম), ১১ নভেম্বর (হি.স.) : শুক্রবার করিমগঞ্জ জেলার নিলামবাজার থানাধীন কায়স্থগ্রামে ঘটে গেলো এক চাঞ্চল্যকর ঘটনা । এদিন দুপুর একটা নাগাদ অসম ত্রিপুরা আট নং জাতীয় সড়কে দাঁড়িয়ে স্থানীয় পুলিশের নাকা চেকিং চলাকালীন সময়ে কর্তব্যরত এক পুলিশ কর্মীকে একটি চলন্ত বাইক সজোরে ধাক্ষা মেরে পালিয়ে যায় । এতে পুলিশ কর্মী গুরুতর ভাবে আহত হন । বাইকের পিছনের আসনে বসে থাকা এক কিশোর ছিটকে পড়ে সড়কে অল্পবিস্তর আঘাত প্রাপ্ত হয় ।

আহত পুলিশকর্মী ইমামুল ইসলাম বর্তমানে করিমগঞ্জ সরকারি হাসপাতালে চিকিৎসাধীন বলে জানা গেছে। এদিকে ঘটনা পর থেকে নিখোঁজ হয়ে যায় পুলিশের একে ৪৭ রাইফেল । এমন কান্ড জনসম্মুখে আসলে হৈচৈ শুরু হয়ে যায় ।
খবর পেয়ে নিলামবাজার থানার ওসি দীপজ্যোতি মালাকার ঘটনাস্থালে উপস্থিত হয়ে হাতিয়ারের খোঁজে তল্লাশী চালালে এক সময় জাতীয় সড়কের পাশের একটি ঝুপড়িতে ক্ষতিগ্রস্থ অবস্থায় উদ্ধার হয় একে ৪৭ রাইফেল । এতে হাঁফ ছেড়ে বাঁচেন কর্তব্যরত পুলিশ কর্মী ।

Releated Posts

মণিপুরের ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যু নিয়ে মুখ্যসচিবকে রিপোর্ট দেওয়ার নির্দেশ সুপ্রিম কোর্টের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): হিংসা-বিধ্বস্ত মণিপুরের বিভিন্ন ত্রাণশিবিরে ২৫টি অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় রাজ্যের মুখ্যসচিবের কাছে বিস্তারিত রিপোর্ট চাইল…

ByByNews Desk Sep 17, 2026

ইউপিআই লেনদেনে এমডিআর নিয়ে সংসদীয় কমিটিতে আলোচনা হয়নি, দাবি কংগ্রেস সাংসদদের

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ২,০০০ টাকার বেশি নির্দিষ্ট ইউনিফায়েড পেমেন্টস ইন্টারফেস (ইউপিআই) লেনদেনের ক্ষেত্রে সম্প্রতি ঘোষিত ০.৪ শতাংশ…

ByByNews Desk Sep 17, 2026

নগাঁও উপনির্বাচনে জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী আজমল, নিশানায় বিজেপি-কংগ্রেস

গুয়াহাটি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): অসমের নগাঁও লোকসভা আসনের আসন্ন উপনির্বাচনে জয় নিয়ে আত্মবিশ্বাস প্রকাশ করলেন অল ইন্ডিয়া ইউনাইটেড…

ByByNews Desk Sep 16, 2026

আদিবাসী শিক্ষার্থীদের ৪ দফা দাবিতে টিএসইউর স্মারকলিপি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আদিবাসী শিক্ষার্থীদের চার দফা দাবি নিয়ে বুধবার আদিবাসী কল্যাণ দপ্তরের পরিচালকের কাছে স্মারকলিপি প্রদান করল…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top