News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • অসমের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোধে জোরদার নজরদারি করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের
Image

অসমের বিভিন্ন জেলায় ডেঙ্গু রোধে জোরদার নজরদারি করিমগঞ্জ স্বাস্থ্য বিভাগের

করিমগঞ্জ (অসম), ১১ নভেম্বর (হি.সি) : অসমের বিভিন্ন জেলায় ডেঙ্গুর প্রাদুর্ভাব ছড়িয়ে পড়ায়, সাম্প্রতিক পরিস্থিতির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নজরদারি এবং সতর্কতামূলক কার্যক্রম কঠোর করা হয়েছে । প্রতিরোধমূলক ব্যবস্থার অংশ হিসেবে বদরপুর পৌর বোর্ডের সহযোগিতায় বদরপুর শহরে অ্যান্টি লার্ভা স্প্রে করা শুরু হয়েছে।

শুক্রবার একটি আনুষ্ঠানিক অনুষ্ঠানে স্বাস্থ্য যুগ্ম সঞ্চালক ডা. শামসুল আলম, বদরপুর পৌরসভার চেয়ারপার্সন রুবি নাগ, ডা. রঞ্জিত বৈদ্য, সিএম অ্যান্ডএইচও (সিডি) ডা. রঞ্জিত বৈদ্য, জেলা মিডিয়া এক্সপার্ট সুমন চৌধুরী, ভেক্টর বোর্ন ডিজিজ কনসালটেন্ট দেবজিৎ দে, এপিডেমিয়োলজিস্ট সুমিত রায় ও অন্যান্য স্বাস্থ্য কর্মকর্তাদের উপস্থিতিতে এর সূচনা করেন।

যুগ্ম স্বাস্থ্য সঞ্চালক ডা. শামসুল আলম, মশাবাহিত রোগের প্রতিরোধমূলক ব্যবস্থা নিয়ে গণসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন। তিনি জানান, পরিষ্কার জলে ডেঙ্গু মশা বংশবিস্তার করে। সেজন্য সময়ে সময়ে জলের উৎসগুলো পরিষ্কার করতে হবে। যেহেতু, ডেঙ্গু মশা দিনের বেলায় কামড়ায়, তাই ফুল হাতা পোশাক পরা উচিত। তিনি আরও জানান যে দিনের বেলাও ঘুমোতে মশারি ব্যবহার করা উচিত।

স্বাস্থ্য দলটি বদরপুরের এন.সি. কলেজ পরিদর্শন করে এবং ভেক্টর বোর্ন ডিজিজ সম্পর্কে সচেতনতা তৈরি করতে শিক্ষার্থীদের পরামর্শ প্রদান করে ।

উল্লেখ্য, স্বাস্থ্য বিভাগ থেকে আগামী সপ্তাহে সোর্স রিডাকশন কার্যক্রম ও ওয়ার্ডভিত্তিক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করা হবে ।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top