News Flash

  • Home
  • দেশ
  • অ্যান্টিলিয়া মামলার অভিযুক্তের জামিনের আবেদন খারিজ
Image

অ্যান্টিলিয়া মামলার অভিযুক্তের জামিনের আবেদন খারিজ

মুম্বই, ১১ নভেম্বর (হি.স.) : মুম্বইয়ে বিখ্যাত শিল্পপতি মুকেশ আম্বানির অ্যান্টিলিয়া বাংলোর বাইরে জেলটিন ভর্তি গাড়ি রাখা এবং ব্যবসায়ী মনসুখ হীরেনকে হত্যার ঘটনায় গ্রেফতার হওয়া বরখাস্ত পুলিশ সুনীল মানের জামিনের আবেদন খারিজ করল বিশেষ আদালত। সুনীল মানের বিরুদ্ধে মনসুখ হীরেনকে বিভ্রান্ত করে বাড়ি থেকে ডেকে আনার অভিযোগ রয়েছে।

ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ), যা এই দুটি মামলার তদন্ত করছে, সুনীল মানের বিরুদ্ধে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনের (ইউএপিএ) অধীনে একটি মামলা দায়ের করেছে। এই আইনকে চ্যালেঞ্জও করেছিলেন মানে। মানে কৌঁসুলির মাধ্যমে, আদালতকে বলেছিলেন যে তিনি গত বছরের ফেব্রুয়ারিতে শিল্পপতি মুকেশ আম্বানির বাসভবনের বাইরে একটি এসইউভিতে বিস্ফোরক লাগানোর কাজের সঙ্গে যুক্ত নন এবং তাই তাকে ইউএপিএ থেকে অব্যাহতি দেওয়া উচিত। তাই তাকে জামিন দেওয়া উচিত। কিন্তু আদালতে এনআইএ যে চার্জশিট পেশ করেছে, তাতে বলা হয়েছে, মানে মনসুখ হীরেনকে তাওড়ের নামে ডেকেছিলেন। তাই এ ব্যাপারে মানের সরাসরি যোগ রয়েছে। এ কারণে বিশেষ আদালত মানের জামিন আবেদন খারিজ করে দিয়েছে।

Releated Posts

সিইসি জ্ঞানেশ কুমারকে নিয়ে বিরোধীদের প্রতিবাদ, কংগ্রেসকে নিশানা বিজেপির

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): মুখ্য নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিরোধীদের প্রতিবাদকে ঘিরে কংগ্রেস-সহ ইন্ডিয়া জোটকে তীব্র…

ByByNews Desk Oct 3, 2026

পাঞ্জাব কংগ্রেসের নতুন সভাপতি পারগট সিং, নেতৃত্বকে ধন্যবাদ

চণ্ডীগড়, ৩ অক্টোবর (আইএএনএস): প্রাক্তন ভারতীয় হকি অধিনায়ক ও অলিম্পিয়ান পারগট সিংকে পাঞ্জাব প্রদেশ কংগ্রেস কমিটির নতুন সভাপতি…

ByByNews Desk Oct 3, 2026

উত্তরপ্রদেশ কংগ্রেসের নতুন সভানেত্রী আরাধনা মিশ্র মোনা, ২০২৭-এ রাজনৈতিক পরিবর্তনের ইঙ্গিত

নয়াদিল্লি, ৩ অক্টোবর (আইএএনএস): উত্তরপ্রদেশ কংগ্রেস কমিটির নবনিযুক্ত সভানেত্রী আরাধনা মিশ্র মোনা শনিবার দলের শীর্ষ নেতৃত্বকে কৃতজ্ঞতা জানিয়ে…

ByByNews Desk Oct 3, 2026

মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্য বৈঠকে ঐকমত্যের নথি হয়নি: পীযূষ গয়াল

শিকাগো, ৩ অক্টোবর (আইএএনএস): কয়েকটি দেশের মধ্যে মতপার্থক্যের কারণে জি২০ বাণিজ্যমন্ত্রীদের বৈঠকে কোনও ঐকমত্যের নথি গ্রহণ করা সম্ভব…

ByByNews Desk Oct 3, 2026
Scroll to Top