News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • শিলচরে রেল সেতু থেকে বরাক নদীতে পড়ে যাওয়া নিখোঁজ নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার
Image

শিলচরে রেল সেতু থেকে বরাক নদীতে পড়ে যাওয়া নিখোঁজ নির্মাণ শ্রমিকের মৃতদেহ উদ্ধার

শিলচর (অসম), ১১ নভেম্বর (হি.স.) : কাছাড় জেলা সদর শিলচর শহর থেকে দিনহাজিরার কাজ শেষে বাড়ি ফেরার সময়ে বরাক নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হওয়া নির্মাণ শ্রমিকের মৃতদেহ আজ শুক্রবার সকালে উদ্ধার হয়েছে । দেহ উদ্ধার হয় কাছাড় জেলার তোপখানা এলাকায় । এরপর মাসিমপুর পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ।

কাছাড় জেলার তোপখানা এলাকায় বরাক নদীর জলে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির দেহ ভেসে যেতে দেখে সন্দেহ জাগে স্থানীয়দের । এরপর এলাকাবাসীরা পুলিশে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে হাজীর হন শিলচর মাসিমপুর পুলিশ । এনডিআরএফ বাহিনীর সহযোগিতা নিয়ে বরাক নদী থেকে উদ্ধার করা হয় কাছাড় জেলার মাছুঘাট এলাকার বাসিন্দা নির্মাণ শ্রমিক আব্দুল মনাফের (৪০) মৃতদেহ ।

গত বুধবার বিকালে সাইকেল চড়ে শিলচর-মিজোরাম জাতীয় সড়কের সোনাই রোড এলাকায় মজুমদার বাজার-দুধপাতিল রেল সংযোগী সেতু পার হওয়ার সময় অসাবধানতাবশত হঠাৎ সেতু থেকে বরাক নদীতে পড়ে নিখোঁজ হয়ে যান মাছুঘাট এলাকার নির্মাণ শ্রমিক আব্দুল মনাফ । এরপর স্থানীয়রা সঙ্গে সঙ্গে বরাক নদীতে নেমে অনেক খোঁজাখুঁজি করলে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি । গত তিনদিন ধরে মাসিমপুর পুলিশ সহ এসডিআরএফ-এর জওয়ানরা নিখোঁজ শ্রমিককে উদ্ধার করতে নজরদারি অব্যাহত রাখেন বরাক নদীতে । শেষে আজ সকালে দেহ উদ্ধার হয় কাছাড় জেলার তোপখানা এলাকায় । এরপর মাসিমপুর পুলিশের পক্ষ থেকে ময়নাতদন্তের জন্য দেহ পাঠানো হয়েছে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে ।

Releated Posts

‘বিকশিত ভারত’ গঠনে এনআইটিগুলির ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৪ আগস্ট (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ‘বিকশিত ভারত’ গঠনের লক্ষ্যে ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজি (এনআইটি)-র মতো উচ্চশিক্ষা…

ByByNews Desk Aug 4, 2026

অসম-সহ উত্তর-পূর্বের একাধিক রাজ্যে আগামী পাঁচ দিন ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): আগামী পাঁচ দিনে অসম-সহ উত্তর-পূর্ব ভারতের একাধিক রাজ্যে ব্যাপক বৃষ্টিপাতের সঙ্গে কোথাও কোথাও ভারী…

ByByNews Desk Aug 4, 2026

অসমে বন্যা: ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে ক্ষয়ক্ষতির সমীক্ষা, মৃত বেড়ে ৮৭; ক্ষতিগ্রস্ত ১১.৪৫ লক্ষের বেশি মানুষ

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): অসমের বন্যাকবলিত পরিবারগুলির ক্ষয়ক্ষতির মূল্যায়নে আগামী ৯ আগস্ট থেকে বাড়ি বাড়ি গিয়ে সমীক্ষা চালানো…

ByByNews Desk Aug 4, 2026

ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত পড়ুয়াদের পাশে হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ৪ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ডে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগে আন্দোলনরত চাকরিপ্রার্থীদের প্রতি সমর্থন জানালেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব…

ByByNews Desk Aug 4, 2026
Scroll to Top