নম পেন, ১১ নভেম্বর (হি.স.): উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড় আসিয়ান-ভারত স্মারক সম্মেলন এবং সপ্তদশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে তিন-দিনের সফরে শুক্রবার কম্বোডিয়া পৌঁছেছেন। এই সফরে উপ-রাষ্ট্রপতির সঙ্গে থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। উপ-রাষ্ট্রপতি শনিবার নম পেনে আসিয়ান-ভারত স্মারক সম্মেলনে যোগ দেবেন। পাশাপাশি কম্বোডিয়া-সহ অন্যান্য দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকেও মিলিত হবেন তিনি।
উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড় আসিয়ান-ভারত স্মারক শীর্ষ সম্মেলন এবং সপ্তদশ পূর্ব এশিয়া শীর্ষ সম্মেলনে যোগ দিতে শুক্রবার সকালেই দিল্লি থেকে কম্বোডিয়ার উদ্দেশে রওনা হন, এই সফর তিন দিনের, উপ-রাষ্ট্রপতির সঙ্গে যান তাঁর স্ত্রী সুদেশ ধনখড়ও। দুপুরেই কম্বোডিয়ার রাজধানী নম পেন পৌঁছে যান উপ-রাষ্ট্রপতি। নম পেন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর জগদীপ ধনখড় ও তাঁর স্ত্রী সুদেশ ধনখড়কে উষ্ণ অভিবাদন জানান কম্বোডিয়ার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী চিয়া ভান্দেথ এবং ভারতের রাষ্ট্রদূত ডঃ দেবযানী উত্তম খোবরাগড়ে। উপ-রাষ্ট্রপতির সঙ্গে এই সফরে থাকবেন বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর। কম্বোডিয়ায় একাধিক কর্মসূচি রয়েছে উপ-রাষ্ট্রপতির।



















