News Flash

Image

খসড়া ভোটার তালিকা প্রকাশিত

 নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে জানান বুধবার খসরা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷ এই ভোটার তালিকায় রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রে মোট পোলিং ষ্টেশন রয়েছে ৩৩২৮ টি৷ মোট ভোটার ২৭ লক্ষ ৩৩ হাজার ৮৯১ জন৷ নির্বাচন কমিশনের ক্যালেন্ডার অনুযায়ী ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়ে থাকে ফেব্রুয়ারী মাসের তৃতীয় সপ্তাহে৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে প্রথম ভোট হয় ত্রিপুরায়৷ কেননা প্যারামিলিটারি ফোর্সকে সব থেকে দূরবর্তী রাজ্য ত্রিপুরায় আসতে হয়৷ তাই ত্রিপুরার ভোট শেষ হওয়ার পর বাকী উত্তর পূর্বের রাজ্য গুলির ভোট নেওয়া হয়৷ ত্রিপুরা থেকে ভোট পর্ব শেষ করে প্যারামিলিটারি ফোর্সের একটি অংশ যায় মিজোরাম এবং অন্য অংশটি যায় মেঘালয়ে৷ এই ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়েই রাজ্যে ভোট হবে৷ এবং ভোট গননা সম্পন্ন হবে ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে৷ বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই আশা ব্যক্ত করেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷ স্পেশাল সামারি রিভিশনের জন্য দুজন অবজারভার  নিয়োগ করা হয়েছে৷ একই সঙ্গে নির্বাচন কমিশনের একটি টিম রাজ্যে এসে এই বিষয়ে তদারকি করবেন৷ আইন শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন৷ একই স্থানে একই দিনে দুটি রাজনৈতিক দলকে সভা বা কর্মসূচী করার অনুমতি দেওয়া হবে না৷ ভোটার তালিকায় নাম তোলার পক্রিয়া স্বচ্ছ ভাবে সম্পন্ন করতে সমস্ত ধরনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন৷ মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে জানান বুধবার খসরা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷ এই ভোটার তালিকায় রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রে মোট পোলিং ষ্টেশন রয়েছে ৩৩২৮ টি৷ মোট ভোটার ২৭ লক্ষ ৩৩ হাজার ৮৯১ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লক্ষ ৮০ হাজার ১৮১ জন এবং মহিলা ভোটার ১৩ লক্ষ ৩৩ হাজার ৮৯১ জন৷ তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬ জন৷ সার্ভিস ভোটার রয়েছে ১০,৩৪৯ জন৷ দিব্যাং ভোটার রয়েছে ১৪,৬৭১ জন৷ ৮০ উর্ধ ভোটারের সংখ্যা ৪৪ হাজার ৮৩০৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top