নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৯ নভেম্বর৷৷ মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে জানান বুধবার খসরা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷ এই ভোটার তালিকায় রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রে মোট পোলিং ষ্টেশন রয়েছে ৩৩২৮ টি৷ মোট ভোটার ২৭ লক্ষ ৩৩ হাজার ৮৯১ জন৷ নির্বাচন কমিশনের ক্যালেন্ডার অনুযায়ী ত্রিপুরায় বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ হয়ে থাকে ফেব্রুয়ারী মাসের তৃতীয় সপ্তাহে৷ উত্তর পূর্বাঞ্চলের রাজ্য গুলির মধ্যে প্রথম ভোট হয় ত্রিপুরায়৷ কেননা প্যারামিলিটারি ফোর্সকে সব থেকে দূরবর্তী রাজ্য ত্রিপুরায় আসতে হয়৷ তাই ত্রিপুরার ভোট শেষ হওয়ার পর বাকী উত্তর পূর্বের রাজ্য গুলির ভোট নেওয়া হয়৷ ত্রিপুরা থেকে ভোট পর্ব শেষ করে প্যারামিলিটারি ফোর্সের একটি অংশ যায় মিজোরাম এবং অন্য অংশটি যায় মেঘালয়ে৷ এই ক্যালেন্ডার অনুযায়ী নির্ধারিত সময়েই রাজ্যে ভোট হবে৷ এবং ভোট গননা সম্পন্ন হবে ফেব্রুয়ারী মাসের শেষ সপ্তাহে৷ বুধবার মহাকরণে সাংবাদিক সম্মেলন করে এই আশা ব্যক্ত করেন রাজ্য মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে৷ স্পেশাল সামারি রিভিশনের জন্য দুজন অবজারভার নিয়োগ করা হয়েছে৷ একই সঙ্গে নির্বাচন কমিশনের একটি টিম রাজ্যে এসে এই বিষয়ে তদারকি করবেন৷ আইন শৃঙ্খলার বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছে নির্বাচন কমিশন৷ একই স্থানে একই দিনে দুটি রাজনৈতিক দলকে সভা বা কর্মসূচী করার অনুমতি দেওয়া হবে না৷ ভোটার তালিকায় নাম তোলার পক্রিয়া স্বচ্ছ ভাবে সম্পন্ন করতে সমস্ত ধরনের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন৷ মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে জানান বুধবার খসরা ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে৷ এই ভোটার তালিকায় রাজ্যের ৬০ টি বিধানসভা কেন্দ্রে মোট পোলিং ষ্টেশন রয়েছে ৩৩২৮ টি৷ মোট ভোটার ২৭ লক্ষ ৩৩ হাজার ৮৯১ জন৷ এর মধ্যে পুরুষ ভোটার ১৩ লক্ষ ৮০ হাজার ১৮১ জন এবং মহিলা ভোটার ১৩ লক্ষ ৩৩ হাজার ৮৯১ জন৷ তৃতীয় লিঙ্গের ভোটার ৪৬ জন৷ সার্ভিস ভোটার রয়েছে ১০,৩৪৯ জন৷ দিব্যাং ভোটার রয়েছে ১৪,৬৭১ জন৷ ৮০ উর্ধ ভোটারের সংখ্যা ৪৪ হাজার ৮৩০৷

খসড়া ভোটার তালিকা প্রকাশিত
Tags:
Releated Posts
নিট পরীক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছেঃ জেলাশাসক
নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ জুন: আগামী ২১ জুন সারা দেশের সাথে রাজ্যেও নিট পরীক্ষা (ন্যাশনাল ইলিজিবিলিটি কাম এন্ট্রান্স…
অবিরাম বর্ষণে বেহাল বামুটিয়া বিধানসভার রাস্তাঘাট, চরম দুর্ভোগে সাধারণ মানুষ
বামুটিয়া, ১৯ জুন : টানা বর্ষণের জেরে বামুটিয়া বিধানসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাটের অবস্থা ক্রমশই বেহাল হয়ে উঠেছে। কামালঘাট,…
টিটিএএডিসি শিক্ষা বিভাগের ইএম-এর কাছে ৬ দফা দাবিতে ডেপুটেশন টিএসইউ-এর
আগরতলা, ১৮ জুন: শিক্ষা পরিকাঠামোর উন্নয়ন সহ ৬ দফা দাবিতে টিটিএএডিসি-র শিক্ষা বিভাগের এক্সিকিউটিভ মেম্বার (ইএম) সি. কে.…
পোয়াংবাড়ি ভিলেজে তিপরা মথা-বিজেপি কর্মীদের মধ্যে উত্তেজনা, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে
আগরতলা, ১৮ জুন : দক্ষিণ ত্রিপুরার করবুক মহকুমার অন্তর্গত পোয়াংবাড়ি এডিসি ভিলেজে বৃহস্পতিবার তিপরা মথা পার্টি ও বিজেপি…


















