News Flash

  • Home
  • দেশ
  • বড়জোড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু
Image

বড়জোড়ায় ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে যুবকের মৃত্যু

বাঁকুড়া, ৯ নভেম্বর (হি. স.) : ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারালেন সদ্য যৌবনে পা দেওয়া এক যুবক। বুধবার সকালে বড়জোড়া থানার হরিরামপুর মোড়ের কাছে এই ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে জানা গেছে মৃতের নাম শৌভিক সিংহ (১৮) । বাড়ি গঙ্গাজলঘাটি থানার শালবেদিয়া-নবগ্রাম। এই ঘটনার পর স্থানীয় বাসিন্দারা যানচলাচলের নজরদারিতে পুলিশের গাফিলতি রয়েছে বলে অভিযোগ করেছেন। তাদের দাবি বড়জোড়া শিল্পাঞ্চলে দুর্ঘটনা নিত্যদিনের নামচা হয়ে উঠেছে। শিল্পাঞ্চল হওয়ায় যানবাহনের সংখ্যা যেমন বেড়েছে তেমনি নিয়ন্ত্রণহীন চালকের বেপরোয়া গাড়ি চালানোর প্রবনতাও বেড়েছে। পুলিশি নিয়ন্ত্রণ না থাকায় প্রায় দিনই মর্মান্তিক দুর্ঘটনা ঘটছে বলে দাবি সিপিএম নেতা সুজয় চৌধুরীর। বিজেপি নেতা সুজিত অগস্হিও প্রশাসনের উদাসীনতাকে দায়ী করেছেন।
এদিনের দুর্ঘটনা সম্পর্কে স্থানীয় বাসিন্দারা জানান, শৌভিক সিংহের মোটর বাইকের গতি বেশ জোরে ছিল। রাস্তার পাশে সাইকেল নিয়ে এক ব্যক্তি দাঁড়িয়ে ছিল। শৌভিক সিংহ হাটআশুড়িয়া-পখন্না রোড ধরে বড়জোড়া দিকে আসছিলেন। তিনি নিয়ন্ত্রণ হারিয়ে সাইকেলে ধাক্কা মেরে ছিটকে পডেন। ওই সময় উল্টো দিক থেকে আসা একটি ট্রাক্টর দ্রুত গতিতে এসে বাইক আরোহীকে পিষে দেয় । স্থানীয়রাই যুবককে উদ্ধার করে বড়জোড়া সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাঁকুড়া সম্মিলনী মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঠিয়েছে ।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top