News Flash

  • Home
  • দেশ
  • ৩-মাসেরও বেশি সময় পর স্বস্তি, জমি-দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর সঞ্জয় রাউতের
Image

৩-মাসেরও বেশি সময় পর স্বস্তি, জমি-দুর্নীতি মামলায় জামিন মঞ্জুর সঞ্জয় রাউতের

মুম্বই, ৯ নভেম্বর (হি.স.): দীর্ঘ ৩-মাসেরও বেশি সময় পর অবশেষে জামিন পেলেন শিবসেনা নেতা ও সাংসদ সঞ্জয় রাউত। পাত্র চাউল জমি দুর্নীতি মামলায় বুধবার মুম্বইয়ের পিএমএলএ আদালত সঞ্জয় রাউতের জামিন মঞ্জুর করেছে। মুম্বই শহরতলির গোরেগাঁওয়ে পাত্র ‘চাউল’ পুনঃউন্নয়নে কথিত আর্থিক অনিয়মের অভিযোগে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের (পিএমএলএ) অধীনে রাউতকে ১ আগস্ট গ্রেফতার করা হয়েছিল।

এদিকে, অতিরিক্ত সলিসিটর জেনারেল অল্প সময়ের জন্য জামিনের আদেশ কার্যকর করার উপর স্থগিতাদেশ চেয়েছেন যাতে ইডি মুম্বইয়ের পিএমএলএ আদালতের আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে আবেদন করতে পারে।

উল্লেখ্য, সঞ্জয় রাউতের সহযোগী হিসেবে পরিচিত প্রবীণ রাউতেরও জামিনের আবেদনও মঞ্জুর করেছে আদালত। এই মামলায় দু’জনকে গ্রেফতার করেছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। রাউতকে ১ আগস্ট গ্রেফতার করা হয়েছিল এবং দীর্ঘ দিন বিচারবিভাগীয় হেফাজতে ছিলেন তিনি।

Releated Posts

নয়ডার পোশাক কারখানায় ভয়াবহ আগুন, ঘটনাস্থলে ৮টি দমকলের ইঞ্জিন

নয়ডা, ১৮ সেপ্টেম্বর (আইএএনএস): নয়ডার সেক্টর ৬৩ এলাকায় একটি পোশাক কারখানার চারতলায় শুক্রবার ভয়াবহ আগুন লাগে। ঘটনায় এলাকায়…

ByBySandeep Biswas Sep 18, 2026

ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়েছে, এবার বৃদ্ধির সময়: অশ্বিনী বৈষ্ণব

নয়াদিল্লি, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): ভারতে সেমিকন্ডাক্টর শিল্পের ভিত্তি তৈরি হয়ে গিয়েছে এবং এবার এই শিল্পকে আরও দ্রুত এগিয়ে…

ByByNews Desk Sep 17, 2026

‘ভাদনগর থেকে বারাণসী যাত্রা’ তরুণ প্রজন্মকে মোদির জনজীবনের সঙ্গে পরিচিত করানোর উদ্যোগ: অমিত শাহ

ভাদনগর, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন এবং জনজীবনে ২৫ বছর পূর্তি উপলক্ষে দেশজুড়ে শুরু হওয়া…

ByByNews Desk Sep 17, 2026

প্রধানমন্ত্রী মোদিকে জন্মদিনের শুভেচ্ছা বিশ্বজুড়ে

রোজো, ১৭ সেপ্টেম্বর (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ৭৬তম জন্মদিন উপলক্ষে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসতে শুরু…

ByByNews Desk Sep 17, 2026
Scroll to Top