News Flash

  • Home
  • বিদেশ
  • ৬.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল নেপাল ও মণিপুর, প্রতিবেশী দেশে মৃত্যু ৬ জনের
Image

৬.৩ তীব্রতার ভূমিকম্পে কাঁপল নেপাল ও মণিপুর, প্রতিবেশী দেশে মৃত্যু ৬ জনের

কাঠমাণ্ডু ও নয়াদিল্লি, ৯ নভেম্বর (হি.স.): জোরালো তীব্রতার ভূমিকম্পে কেঁপে উঠল নেপাল। জোরালো তীব্রতার ভূমিকম্প অনুভূত হয়েছে ভারতের উত্তর-পূর্বের রাজ্য মণিপুরে, কম্পন অনুভূত হয়েছে দিল্লিতেও। ভারতের প্রতিবেশী দেশ নেপালে ভূমিকম্পে মৃত্যু হয়েছে ৬ জনের। বুধবার ভোররাত ১.৫৭ মিনিট নাগাদ ৬.৩ তীব্রতার ভূমিকম্প অনুভূত হয় নেপাল ও মণিপুরে। ভূমিকম্পের উৎসস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে। দিল্লিতেও কম্পন অনুভূত হয়।

ভোররাত ২.১২ মিনিট নাগাদ আরও একবার ভূমিকম্প অনুভূত হয়, শক্তিশালী ভূমিকম্পে নেপালের দোতি জেলায় ভেঙে পড়ে একটি বাড়ি। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের, এছাড়াও জেলার বিভিন্ন প্রান্তে ভূমিধসের ঘটনায় ৫ জন আহত হয়েছেন। মৃতদের মধ্যে একজন মহিলা ও দু”টি শিশু রয়েছে। ২৪ ঘন্টার ব্যবধানে মোট তিনবার ভূমিকম্প অনুভূত হয় নেপালে।

Releated Posts

বিচারবিভাগীয় সহযোগিতা জোরদারে ভারত-রাশিয়ার আলোচনা, আন্তর্জাতিক মঞ্চে সমন্বয়ে জোর

নয়াদিল্লি, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): বিচারবিভাগীয় সহযোগিতা আরও গভীর করার বিষয়ে ঐকমত্যে পৌঁছেছে ভারত ও রাশিয়া। আন্তর্জাতিক মঞ্চে পারস্পরিক…

ByByNews Desk Sep 5, 2026

নেপালে ভয়াবহ বন্যা: মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪, নিখোঁজ ৪,৮৮৬

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে গত সপ্তাহের ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১,৩৪৪ হয়েছে। ভোতে কোশি নদীর প্রবল…

ByByNews Desk Sep 5, 2026

চিলিমে জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আরও গভীরে ভারত-নেপালের উদ্ধারকারী দল

কাঠমান্ডু, ৫ সেপ্টেম্বর (আইএএনএস): নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে উদ্ধার ও ত্রাণ অভিযান অব্যাহত রেখেছে ভারতীয় উদ্ধারকারী…

ByByNews Desk Sep 5, 2026

ভারতে বিনিয়োগের আহ্বান, নিউইয়র্কে বিশ্ব সংস্থার সিইওদের সঙ্গে বৈঠকে নির্মলা সীতারামন

নয়াদিল্লি, ৪ সেপ্টেম্বর (আইএএনএস) : ভারতের দ্রুত বিকাশশীল অর্থনীতিতে ডিজিটাল পরিকাঠামো ক্ষেত্রে নতুন বিনিয়োগের সুযোগ তুলে ধরে বিশ্বখ্যাত…

ByByTaniya Chakraborty Sep 4, 2026
Scroll to Top