News Flash

  • Home
  • প্রধান খবর
  • ‘বাংলা বারুদের স্তূপের উপর বসে আছে’, জঙ্গি গ্রেফতারিতে কটাক্ষ দিলীপের
Image

‘বাংলা বারুদের স্তূপের উপর বসে আছে’, জঙ্গি গ্রেফতারিতে কটাক্ষ দিলীপের

কলকাতা, ৭ নভেম্বর (হি. স.) : রাজ্যে আরও এক আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্স। তা নিয়ে রাজনৈতিক মহলে চলছে জোর আলোচনা। রাজ্য প্রশাসনকে দুষলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ।

সোমবার সকালে ইকো পার্কে প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেন, “মথুরাপুর এমন জঙ্গির সন্ধান পাওয়া গিয়েছে যে দিনের পর দিন অনেকের ব্রেন ওয়াশ করেছে। বাংলাদেশ থেকে ঢুকে এখানে থাকছে। এখান থেকে জাল বিস্তার করছে। হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদ, মালদহে জঙ্গি ঘাঁটি রয়েছে। পুলিশ জানে তাই হাত দেবে না। কারণ এর সঙ্গে রাজনীতি যুক্ত আছে।”

দিলীপ ঘোষ বলেন, “সরকার জানে ভোটের ব্যাপার আছে। সে কারণে ভারতের সমস্ত জঙ্গি মডিউল চলে এসেছে এখানে। ডায়মন্ড হারবার থেকে জঙ্গি গিয়ে অন্য রাজ্যে অপারেশন করছে। বড় বড় শক্তিশালী বিস্ফোরণ ঘটাচ্ছে। তার নেপথ্য রহস্য উদঘাটন হয় না। পশ্চিমবঙ্গ বারুদের স্তূপের উপর বসে আছে। আর এই সংখ্যাগুলি অস্ত্রশস্ত্রগুলোকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে ধীরে ধীরে। সেই জন্য রাজনীতিও রক্তরঞ্জিত হয়ে যাচ্ছে।”

Releated Posts

ভারত–নিউজিল্যান্ড এফটিএ ‘উজ্জ্বল দিশারী’, বললেন টড ম্যাকক্লে

নয়াদিল্লি, ২৮ এপ্রিল (আইএএনএস): ভারত–নিউজিল্যান্ড মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) দুই দেশের অর্থনৈতিক উন্নয়নের জন্য একটি “উজ্জ্বল দিশারী” হিসেবে…

ByByNews Desk Apr 28, 2026

তৃণমূল শাসনে বাংলার মানুষ দুর্দশায়: দাবি বিহার বিজেপি সভাপতির

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোটের আগে তৃণমূল কংগ্রেস সরকারকে কড়া আক্রমণ করলেন বিহার…

ByByNews Desk Apr 28, 2026

মুখ্যমন্ত্রীর সফরের আগে নিরাপত্তা চেক এড়াতে গাড়ির ধাক্কা, পাটনায় আহত ২; উদ্ধার আগ্নেয়াস্ত্র

পাটনা, ২৮ এপ্রিল (আইএএনএস): বিহারের মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর সফরের আগে বড়সড় নিরাপত্তা উদ্বেগ তৈরি হল পাটনায়। পুলিশি নাকা…

ByByNews Desk Apr 28, 2026

হালিশহরে তৃণমূল কর্মীকে গুলি, ভোটের আগে উত্তেজনা চরমে

কলকাতা, ২৮ এপ্রিল (আইএএনএস): উত্তর ২৪ পরগনার হালিশহরে তৃণমূল কংগ্রেসের এক কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় চাঞ্চল্য…

ByByNews Desk Apr 28, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top