News Flash

  • Home
  • বিদেশ
  • করোনার জন্য বিধিনিষেধ চিনে, আই ফোন তৈরি একেবারেই তলানিতে
Image

করোনার জন্য বিধিনিষেধ চিনে, আই ফোন তৈরি একেবারেই তলানিতে

বেজিং, ৭ নভেম্বর (হি.স.): করোনার দাপট বেড়েই চলেছে চিনে, ফলে লাগু রয়েছে বিধিনিষেধ। বিশ্বের বেশিরভাগ দেশেই যখন কোভিড সংক্রমণ একেবারে কমে গিয়েছে, তখন চিনে একেবারে উল্টো ছবি। সাংহাই, গোয়াংঝাউ-সহ চিনের বেশিরভাগ জায়গায় বেশ ঊর্ধ্বমুখী করোনার সংক্ৰমণ। আর চিনের করোনার বাড়বাড়ন্ত সরাসরি ধাক্কা দিচ্ছে আই ফোনকে। অ্যাপেলের আই ফোনের সবচেয়ে বড় ফ্যাক্টারি চিনের ঝেংঝাউ প্রদেশে।

সেখানে করোনার সংক্রমণ গত কয়েক দিনে তুঙ্গে উঠেছে। ফলে সেখানে জারি হয়েছে কড়া কোভিড বিধি। যে কারণে ব্যাহত হচ্ছে আই ফোন তৈরির কাজ। এই নিয়ে অ্যাপেল সরাসরি বিবৃতি দিয়ে জানাল, চিনে কোভিড বৃদ্ধি পাওয়ায় আই ফোন কম উৎপাদন হচ্ছে। অ্যাপল জানিয়েছে, কোভিড-১৯ বিধিনিষেধের কারণে চিনে আই ফোন তৈরি আঘাত পেয়েছে, ক্রিসমাস কেনাকাটার মরসুমের আগে শিপমেন্টকে প্রভাবিত করতে পারে।

Releated Posts

মেঘালয় সীমান্তের ‘নো-ম্যানস ল্যান্ডে’ আটকে বাংলাদেশি নাগরিক, বিএসএফ-বিজিবি অচলাবস্থা জারি

শিলং, ১১ জুন (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে মেঘালয়ের দক্ষিণ-পশ্চিম গারো হিলস জেলায় ‘নো-ম্যানস ল্যান্ড’-এ আটকে রয়েছেন এক বাংলাদেশি হিন্দু…

ByByNews Desk Jun 11, 2026

ওমান উপকূলে ফের জাহাজ-সংক্রান্ত ঘটনা, বিস্তারিত জানার চেষ্টা চলছে: ভারতীয় দূতাবাস

মাসকাট, ১১ জুন (আইএএনএস): ওমানের শিনাস বন্দর সংলগ্ন সমুদ্রে ফের একটি জাহাজ-সংক্রান্ত ঘটনার খবর মিলেছে। বিষয়টির বিস্তারিত তথ্য…

ByByNews Desk Jun 11, 2026

মাদক সংকট মোকাবিলায় ভারত-চীনের একসঙ্গে কাজ করা জরুরি: প্রাক্তন হোয়াইট হাউস আধিকারিক রাহুল গুপ্ত

ওয়াশিংটন, ১১ জুন (আইএএনএস): সিন্থেটিক মাদক ও ফেন্টানিল পাচারচক্রের ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় ভারত ও চীনের একযোগে কাজ করা…

ByByNews Desk Jun 11, 2026

ভারত-বুলগেরিয়া সম্পর্ককে আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপ দিতে হবে: জয়শঙ্কর

সোফিয়া, ১১ জুন (আইএএনএস): ভারত ও বুলগেরিয়ার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও আধুনিক ও ভবিষ্যতমুখী অংশীদারিত্বে রূপান্তরিত করার ওপর…

ByByNews Desk Jun 11, 2026
Scroll to Top