News Flash

  • Home
  • প্রধান খবর
  • নার্সিং পেশাদারদের জাতীয় ফ্লোরেন্স নাইটিং পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি, ব্যক্ত করলেন খুশি
Image

নার্সিং পেশাদারদের জাতীয় ফ্লোরেন্স নাইটিং পুরস্কার প্রদান করলেন রাষ্ট্রপতি, ব্যক্ত করলেন খুশি

নয়াদিল্লি, ৭ নভেম্বর (হি.স.): নার্সিং পেশাদারদের জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার ২০২১ প্রদান করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সোমবার রাষ্ট্রপতি ভবনে আয়োজিত অনুষ্ঠানে নার্সিং পেশাদারদের ২০২১ সালের জন্য জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার প্রদান করেছেন রাষ্ট্রপতি।সমাজে নার্স এবং নার্সিং পেশাদারদের দ্বারা প্রদত্ত প্রশংসনীয় সেবার স্বীকৃতি হিসেবে জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার প্রদান করা হয়। ১৯৭৩ সালে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের উদ্যোগে এই পুরস্কার দেওয়া শুরু হয়েছিল। ৫১ জন নার্সিংকে এদিন জাতীয় ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার প্রদান করা হয়।রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এদিন নিজের টুইটার মারফত জানিয়েছেন, অনুকরণীয় কাজ এবং নিঃস্বার্থ সেবার জন্য নার্সদের ন্যাশনাল ফ্লোরেন্স নাইটিংগেল পুরস্কার ২০২১ দিতে পেরে আনন্দিত। কোভিড-১৯ মহামারী বিশ্বকে আমাদের নার্সদের শক্তিশালী দৃঢ়তা ও মনোভাব দেখিয়েছে — ওভারটাইম কাজ করা, পরিবার থেকে দূরে থাকা এবং সময়ের প্রয়োজনে কাজ করা।

Releated Posts

গবেষণা ও উদ্ভাবনকে সহজতর করতে প্রতিশ্রুতিবদ্ধ সরকার: জিতেন্দ্র সিং

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): বৈজ্ঞানিক অগ্রগতির মূল্যায়ন এখন ক্রমশ তার সামাজিক ও অর্থনৈতিক প্রভাবের ভিত্তিতে করা উচিত বলে…

ByByNews Desk Jun 14, 2026

ডিআরডিওর ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ও অ্যান্টি-শিপ ক্ষেপণাস্ত্র পরীক্ষায় সাফল্য, বিজ্ঞানীদের অভিনন্দন যোগীর

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থা (ডিআরডিও)-র বহুস্তরীয় ব্যালিস্টিক মিসাইল…

ByByNews Desk Jun 13, 2026

দেশে নতুন প্রজন্মের শিল্প পরিকাঠামো গড়তে ‘ভাব্য’ প্রকল্প, জানাল শিল্পমহল

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): ভারতে আধুনিক শিল্প পরিকাঠামো গড়ে তুলতে কেন্দ্রের ভারত ঔদ্যোগিক বিকাশ যোজনা (ভাব্য) প্রকল্পকে একটি…

ByByNews Desk Jun 13, 2026

ভারতীয় সেনাবাহিনীর নতুন প্রধান লেফটেন্যান্ট জেনারেল ধীরজ শেঠ, ৩০ জুন দায়িত্ব গ্রহণ

নয়াদিল্লি, ১৩ জুন (আইএএনএস): লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ-কে ভারতীয় সেনাবাহিনীর পরবর্তী সেনাপ্রধান (চিফ অব আর্মি স্টাফ) হিসেবে নিয়োগ…

ByByNews Desk Jun 13, 2026
Scroll to Top