News Flash

  • Home
  • মুখ্য খবর
  • দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মধ্য গনকিতে সিপিএমের মিছিল
Image

দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে মধ্য গনকিতে সিপিএমের মিছিল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৬ নভেম্বর৷৷  সিপিআইএম খোয়াই মহকুমা কমিটির উদ্যোগে মধ্যগনকি এলাকায় মিছিল অনুষ্ঠিত হয়৷ দুই ঘন্টায় সাত কিলোমিটার উঁচু উঁচু টীলাভুমির রাস্তা পরিক্রমা করে মিছিল৷দ্রব্যমূল্য বৃদ্ধিরোধ, বিদ্যুৎ , পানীয় জল ও সড়ক যোগাযোগ ব্যাবস্থার পরিষেবার মানোন্নয়ন ও রাজ্য জুড়ে লাগাতার সন্ত্রাস সৃষ্টির শাসকদলীয় ষড়যন্ত্র বন্ধ করার দাবীতে এদিন মিছিলের কর্মসূচী ছিল মধ্য গণকী ও পূর্ব সোনাতলা সহ রাধাচরণনগরে৷সি পি আই এম মহকুমা কমিটির আহ্বানে খোয়াই বিধানসভা কেন্দ্রের বুথে বুথে গত দুই মাস ধরে চলছে মিছিল পদযাত্রার সাহসী কর্মসূচী৷ শনিবার প্রথমে শহর থেকে দেড়শত মোটর বাইকের সাড়া জাগানো রেলী ছুটে চলে রাধাচরণনগর অভিমুখে৷আগে থেকেই সেখানে জড়ো ছিলেন পায়ে হাঁটা মিছিলের অগ্রণী পদাতিক বাহিনীর সেনানীরা৷বেলা সাড়ে বারোটায় রাধাচরণনগর থেকে বের হয় মিছিল৷ সি পি আই এমর রাজ্য কমিটির সদস্য বিধায়ক নির্মল বিশ্বাস, পার্টির জেলা কমিটির সদস্য বিদ্যুৎ ভট্টাচার্য্য , পার্টিনেতা কানন দত্ত, বিষ্ণুজিৎ দস্তিদার, গৌতম পাল , মনোজ দাস, অজয় দাস প্রমুখ নেতৃবৃন্দকে পুরোভাগে রেখে মিছিল শুরু হয়ে রাধাচরণনগর থেকে পূর্ব সোনাতলার ঝিলমিল পার্ক কমপ্লেক্স, তবলাবাড়ী ইত্যাদি এলাকা পরিক্রমাকালে মোট তিনটি বুথের বিভিন্ন জনপদ৷
সিপিআইএম রাজ্য কমিটির সদস্য তথা বিধায়ক নির্মল বিশ্বাস অভিযোগ করে বলেন, সকাল থেকেই পরিকল্পনা করে মিছিল আটকাতে পথে নামে এলাকার বিজেপি নেতৃত্ব৷একটি গাড়িতে বক্স বেঁধে গোটা এলাকায় বেশ কয়েকবার চক্কর কাটে৷এলাকায় ভয়ভীতির সন্ত্রাসী আবহ সৃষ্টি করাই ছিল এদের উদ্দেশ্য৷যাতে কেউ মিছিলে আসার সাহস না পায়৷

Releated Posts

ইউরোপের বাজারে পাড়ি দিল ত্রিপুরার চা, দুর্গাবাড়ি কারখানা থেকে ২৩.৩১ মেট্রিক টনের রফতানি চালান

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আন্তর্জাতিক বাজারে ত্রিপুরার চায়ের পরিচিতি বাড়ানোর পথে বড়সড় পদক্ষেপ। শুক্রবার আগরতলার দুর্গাবাড়ি কেন্দ্রীয় চা প্রক্রিয়াকরণ…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা মেটাতে আধিকারিক পর্যায়ে আলোচনা : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: দীর্ঘদিনের ত্রিপুরা-মিজোরাম সীমান্ত সমস্যা সমাধানের লক্ষ্যে দুই রাজ্যের মধ্যে প্রাথমিক পর্যায়ে আধিকারিকদের আলোচনা হয়েছে বলে…

ByByTaniya Chakraborty Sep 11, 2026

এনডিএ জোটে থেকেই নির্বাচনী লড়াই, আসন সমঝোতা নিয়ে কমিটির বৈঠক চলছে: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১১ সেপ্টেম্বর: আগামী ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপি, আইপিএফটি এবং তিপ্রা মথাকে নিয়ে এনডিএ জোটের ঐক্যবদ্ধভাবে…

ByByReshmi Debnath Sep 11, 2026

সপ্তাহে ৫ দিন ব্যাংকিং পরিষেবার দাবিতে দেশজুড়ে ব্যাংক ধর্মঘট

আগরতলা, ১১ সেপ্টেম্বর: সপ্তাহে পাঁচ দিন ব্যাংকিং পরিষেবা চালু রাখার দাবিসহ একাধিক দাবিকে সামনে রেখে শুক্রবার দেশজুড়ে ব্যাংক…

ByByReshmi Debnath Sep 11, 2026
Scroll to Top