News Flash

  • Home
  • প্রধান খবর
  • উত্তরাখণ্ড: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরকাশী
Image

উত্তরাখণ্ড: প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরকাশী

উত্তরকাশী, ৬ নভেম্বর (হি.স.) : রবিবার সকালে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায় ভূমিকম্পের শক্তিশালী কম্পনে মানুষ কেঁপে ওঠে। রবিবার ছুটির দিন হওয়ায় লোকজন বাড়িতে ছিলেন। হঠাৎ সকাল ৮টা ৩৩ মিনিটে ভূমিকম্পের জেরে আতঙ্কে ঘর থেকে বেরিয়ে আসেন মানুষ।

জেলা ম্যাজিস্ট্রেট অভিষেক রুহেলা সমস্ত তহসিল থেকে ক্ষয়ক্ষতির তথ্য সংগ্রহ করার জন্য দুর্যোগ ব্যবস্থাপনা অপারেশন কেন্দ্রকে নির্দেশ দিয়েছেন। জেলা ম্যাজিস্ট্রেট বলেন, এখনও পর্যন্ত কোনও জানমালের ক্ষতির খবর পাওয়া যায়নি। সব তহসিল থেকে তথ্য সংগ্রহ করা হচ্ছে। উত্তরাখণ্ডের রাজধানী দেরাদুন ও তেহরিতেও ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা মাপা হয়েছে ৪.৫।
ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজিও সকাল ৮টা ৩৩ মিনিটে তেহরিতে ভূমিকম্পের কম্পনের বিষয়টি নিশ্চিত করেছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির মতে, রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৪.৫।

Releated Posts

কর্ণাটকে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু ৬ বন্ধুর, শোকপ্রকাশ প্রধানমন্ত্রী মোদির

বেঙ্গালুরু/কারওয়ার, ৯ জুলাই (আইএএনএস): কর্ণাটকের উত্তর কন্নড় জেলার কারওয়ারের ইয়েল্লাপুরা তালুকের আরাবাইল ঘাট এলাকায় একটি ক্রুজার গাড়ির সঙ্গে…

ByByNews Desk Jul 9, 2026

প্রথম দফাতেই সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের সব আসন পূরণ, রাজ্যের শিক্ষাব্যবস্থার উপর আস্থা ফিরছে: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী

কলকাতা, ৯ জুলাই (আইএএনএস): পশ্চিমবঙ্গ যৌথ প্রবেশিকা পরীক্ষা (ডব্লিউবিজেইই)-এর কাউন্সেলিংয়ের প্রথম দফাতেই রাজ্যের সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজগুলির সমস্ত আসন…

ByByNews Desk Jul 9, 2026

মোদির অস্ট্রেলিয়া সফরে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে, আশাবাদী অস্ট্রেলিয়ার শীর্ষ নেতৃত্ব

মেলবোর্ন, ৯ জুলাই (আইএএনএস): প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অস্ট্রেলিয়া সফর দুই দেশের কৌশলগত ও অর্থনৈতিক অংশীদারিত্বকে আরও গভীর করবে…

ByByNews Desk Jul 9, 2026

মার্কিন শুল্ক প্রস্তাবের তীব্র বিরোধিতা ভারতের, ‘আইনি ও বাস্তবভিত্তিক ভিত্তির অভাব’, দাবি নয়াদিল্লির

ওয়াশিংটন, ৮ জুলাই (আইএএনএস) : ভারতীয় পণ্যের ওপর অতিরিক্ত ১২.৫ শতাংশ শুল্ক আরোপের মার্কিন প্রস্তাবের তীব্র বিরোধিতা করল…

ByBySandeep Biswas Jul 8, 2026
Scroll to Top