News Flash

  • Home
  • প্রধান খবর
  • শিলিগুড়িতে ডেঙ্গি সচেতনতায় পথে বামেরা, নিজের ওয়ার্ডে লিফলেট বিলি করলেন অশোক
Image

শিলিগুড়িতে ডেঙ্গি সচেতনতায় পথে বামেরা, নিজের ওয়ার্ডে লিফলেট বিলি করলেন অশোক

শিলিগুড়ি, ৬ নভেম্বর (হি.স.) : শিলিগুড়িতে ক্রমশ বাড়তে থাকা ডেঙ্গি মোকাবিলায় পথে নামল বামেরা । ডেঙ্গি মোকাবিলায় সাধারন মানুষকে সচেতন করতে রাস্তায় নামলেন শিলিগুড়ির প্রাক্তণ মেয়র বিধায়ক অশোক ভট্টাচার্য।রবিবার নিজের ওয়ার্ডে ব্লিচিং ছিটিয়ে লিফলেট বিলি করলেন অশোক ভট্টাচার্য।

অন্যবারের তুলনায় এবছর শিলিগুড়ি পুর এলাকায় অনেকটাই বাড়বাড়ন্ত ডেঙ্গি পরিস্থিতি। বেসরকারি মতে শিলিগুড়িতে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা চার হাজারের ওপরে। মৃত্যুও হয়েছে ২৫ এর কাছাকাছি। অতীতে শিলিগুড়িতে ডেঙ্গু মোকাবিলায় ব্যার্থতার অভিযোগ এনে প্রাক্তণ মেয়র গঙ্গোত্রী দত্তকে ‘ডেঙ্গুরানী’ আখ্যা দিয়েছিল তৃণমূল। তখন সংখ্যাটা ছিল দেড়শর কাছাকাছি। বর্তমান তৃণমূল পরিচালিত পুরবোর্ডের সময় সেই সংখ্যাটা বেসরকারি মতে চার হাজার পেরিয়ে গিয়েছে। ইতিমধ্যেই ডেঙ্গি মোকাবিলায় বর্তমান পুর বোর্ড ব্যর্থতার অভিযোগ এনে আন্দোলন শুরু করেছে বিজেপি। কিন্তু আন্দোলনের পথে না গিয়ে ওয়ার্ডে ওয়ার্ডে সচেতনতামূলক প্রচারের কাজ শুরু করেছে সিপিএম। রবিবার নিজের ওয়ার্ডে ব্লিচিং ছিটিয়ে লিফলেট বিলি করলেন অশোক ভট্টাচার্য

Releated Posts

২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদনের লক্ষ্য, গোয়ায় গ্লোবাল উইন্ড ডে সম্মেলনের আয়োজন ভারতের

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ২০৩০ সালের মধ্যে ১০০ গিগাওয়াট এবং ২০৩৬ সালের মধ্যে ১৫৬ গিগাওয়াট বায়ুশক্তি উৎপাদন ক্ষমতা…

ByByNews Desk Jun 14, 2026

উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদনে বিপুল সম্ভাবনা, বিশ্ব বিনিয়োগকারীদের ভারতমুখী হওয়ার আহ্বান মোদির

নিস/নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারত এখন বিশ্বব্যাপী বিনিয়োগ ও উদ্ভাবনের অন্যতম আকর্ষণীয় গন্তব্যে পরিণত হয়েছে। প্রতিভা, বৃহৎ বাজার,…

ByByNews Desk Jun 14, 2026

বছরের পর বছর ভারতই বিশ্বের দ্রুততম বর্ধনশীল অর্থনীতি: নির্মলা সীতারামন

বেঙ্গালুরু, ১৪ জুন (আইএএনএস): কংগ্রেস নেতা রাহুল গান্ধী দেশের অর্থনীতি নিয়ে বারবার সমালোচনা করলেও বাস্তবে ভারত ধারাবাহিকভাবে বিশ্বের…

ByByNews Desk Jun 14, 2026

সংস্কারের এক্সপ্রেস থামবে না, এগিয়ে চলবে: প্রধানমন্ত্রী মোদি

নয়াদিল্লি, ১৪ জুন (আইএএনএস): ভারতের সংস্কার প্রক্রিয়ার গতি কোনওভাবেই থামবে না এবং আগামী দিনে দেশের স্টার্টআপ ইকোসিস্টেম আরও…

ByByNews Desk Jun 14, 2026
Scroll to Top