News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা : শিক্ষামন্ত্রী

রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা : শিক্ষামন্ত্রী

আগরতলা, ৫ নভেম্বর৷৷ মহিলাদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলার জন্য রাজ্যের বর্তমান সরকার বিশেষভাবে গুরুত্ব দিচ্ছে৷ এজন্য নানা পদক্ষেপ নেওয়া হয়েছে৷ আজ লেফুঙ্গার শচীন্দ্র দেববর্মা মেমোরিয়াল হল প্রাঙ্গণে প্রতি ঘরে সুুশাসন অভিযানের অঙ্গ হিসেবে লেফুঙ্গা ব্লকভিত্তিক বিকাশ মেলার উদ্বোধন করে শিক্ষামন্ত্রী রতনলাল নাথ একথা বলেন৷ তিনি বলেন, রাজ্য সরকারের লক্ষ্য হচ্ছে আত্মনির্ভর ত্রিপুরা গড়ে তোলা৷ সমাজের একেবারে অন্তিম ব্যক্তির কাছে পর্যন্ত যাতে বিভিন্ন পরিষেবা গিয়ে পৌঁছে সেজন্য বিশেষভাবে জোর দেওয়া হয়েছে৷ এজন্যই গ্রাম প’ায়েত ও ভিলেজ কমিটি স্তর থেকে শুরু করে সর্বত্র বিকাশ মেলার আয়োজন করা হচ্ছে৷ পিছিয়েপড়া সকল অংশের মানুষের উন্নয়নে রাজ্য সরকার আন্তিরক এবং তাদের অবস্থার উন্নয়নের জন্য একের পর এক উদ্যোগ নেওয়া হয়েছে৷ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মোহনপুর মহকুমার মহকুমা শাসক অনিরুদ্ধ রায়৷ সভাপতিত্ব করেন লেফুঙ্গা বিএসির চেয়ারম্যান রণবীর দেববর্মা৷ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লেফুঙ্গা বিএসির ভাইস চেয়ারম্যান বুদ্ধ দেববর্মা, লেফুঙ্গার বিডিও কমল দেববর্মা প্রমুখ৷
মেলায় প্রাণীসম্পদ বিকাশ দপ্তরের পক্ষ থেকে ৫০ জনকে শূকর পালনে এবং ১২৮ জনকে মোরগ পালনে সহায়তা করা হয়৷ সমাজকল্যাণ ও সমাজশিক্ষা দপ্তরের পক্ষ থেকে ১৯ জনকে হুইল চেয়ার, ওয়াকিং স্টিক, শ্রবণ যন্ত্র এবং ১৫ জনকে বিভিন্ন রেশন সামগ্রী দেওয়া হয়েছে৷ বন দপ্তরের পক্ষ থেকে ৩০০টি বিভিন্ন গাছের চারা বিতরণ করা হয়েছে৷ শিক্ষা দপ্তরের পক্ষ থেকে ড্রপ আউট ১২ জন ছাত্রছাত্রীর মধ্যে সুকলের ব্যাগ বিতরণ করা হয়েছে৷ টিআরএলএম থেকে ৭টি স্বসহায়ক দলের হাতে ২ লক্ষ, ১.৫ লক্ষ ও ১ লক্ষ টাকার চেক তুলে দেওয়া হয়েছে৷

Releated Posts

সরকারের সমালোচনা করলেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধ করা হয় : জিতেন্দ্র

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: সরকারের সমালোচনা এবং জনস্বার্থের বিভিন্ন বিষয় নিয়ে প্রশ্ন তুললেই সংবাদমাধ্যমের কণ্ঠরোধের চেষ্টা করা হয়। সম্প্রতি…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

পুরসভা নির্বাচন ২০২৬: ১৭ সেপ্টেম্বর খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ, চূড়ান্ত তালিকা ২৫ সেপ্টেম্বর

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ২০২৬ সালের ত্রিপুরা পুরসভা নির্বাচনকে সামনে রেখে ভোটকেন্দ্রের তালিকা চূড়ান্ত করার সময়সূচি প্রকাশ করল ত্রিপুরা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

ভিলেজ কমিটি ভোটে নিরাপত্তা জোরদার, ত্রিপুরায় ৭৪ কোম্পানি সিআরপিএফ মোতায়েন

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: ত্রিপুরা ট্রাইবাল এরিয়াস অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিলের অধীন আসন্ন ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে রাজ্যে নিরাপত্তা…

ByByTaniya Chakraborty Sep 16, 2026

চুরি যাওয়া স্বর্ণের চেইন দিয়ে এক লক্ষাধিক টাকার গোল্ড লোন, নথিপত্র খতিয়ে দেখছে পুলিশ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: যোগেন্দ্রনগর এলাকায় চেইন ছিনতাইকাণ্ডের তদন্তে উল্লেখযোগ্য সাফল্য পেল পুলিশ। তদন্তে চুরি যাওয়া স্বর্ণের চেইন উদ্ধার…

ByByTaniya Chakraborty Sep 16, 2026
Scroll to Top