News Flash

  • Home
  • প্রধান খবর
  • বারাণসীতে দু”টি বড় প্রকল্পের নিরীক্ষণ, অশ্বিনী বললেন সম্পূর্ণ পুনর্নির্মাণ হবে কাশী রেল স্টেশন
Image

বারাণসীতে দু”টি বড় প্রকল্পের নিরীক্ষণ, অশ্বিনী বললেন সম্পূর্ণ পুনর্নির্মাণ হবে কাশী রেল স্টেশন

বারাণসী, ৫ নভেম্বর (হি.স.) : উত্তর প্রদেশের বারাণসীতে ভারতীয় রেলের দু”টি বড় প্রকল্প নিরীক্ষণ করলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার বারাণসীর কাশী রেলওয়ে স্টেশন এবং মালভিয়া সেতু পরিদর্শন করেছেন। পরে তিনি বলেছেন, আজ দু”টি বড় প্রকল্প পরিদর্শন করা হয়েছে, যেগুলি হল গঙ্গা নদী জুড়ে একটি নতুন সেতু যাতে ৪টি রেললাইন এবং ৬টি হাইওয়ে থাকবে এবং কাশী রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ। ৩৫০ কোটি টাকা খরচ করে কাশী স্টেশনের সম্পূর্ণ পুনর্নির্মাণ করা হবে।

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এদিন আরও বলেছেন, কাশী রেলওয়ে স্টেশন বরাবর অভ্যন্তরীণ জলপথের জেটি তৈরি করা হবে। এতে এলাকার আন্তঃ মডেল উন্নয়ন হবে। তিনি আরও বলেছেন, বারাণসীর বুলেট ট্রেনের একটি সমীক্ষা এবং এর সম্পূর্ণ সম্ভাব্যতা স্টাডি করা হচ্ছে। মুম্বই থেকে আহমেদাবাদ পর্যন্ত দেশের প্রথম বুলেট প্রকল্প থেকে আমরা অনেক কিছু শিখছি।

Releated Posts

ভারতের ইতিহাস পরাধীনতার নয়, আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম সংগ্রামের: মোহন ভাগবত

জয়পুর, ১৭ জুন (আইএএনএস): ভারতের ইতিহাস পরাধীনতার ইতিহাস নয়, বরং বিদেশি আক্রমণকারীদের বিরুদ্ধে অবিরাম প্রতিরোধ ও সংগ্রামের ইতিহাস…

ByByNews Desk Jun 17, 2026

এসআইআর ইস্যুতে কংগ্রেসের ‘দ্বিচারিতা’র অভিযোগ বিজয়েন্দ্রর, রাহুল গান্ধীর নাগরিকত্ব নিয়ে প্রশ্ন

বেঙ্গালুরু, ১৭ জুন (আইএএনএস): বিশেষ নিবিড় ভোটার তালিকা পুনর্বিবেচনা (এসআইআর) ইস্যুতে কর্নাটকের কংগ্রেস সরকারের বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ তুললেন…

ByByNews Desk Jun 17, 2026

ভারত-মোনাকো সম্পর্ক আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাবে: পীযূষ গয়াল

নিস/নয়াদিল্লি, ১৭ জুন (আইএএনএস): ভারত ও মোনাকোর দ্বিপাক্ষিক সম্পর্ক আগামী বছরগুলিতে নতুন উচ্চতায় পৌঁছাবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন…

ByByNews Desk Jun 17, 2026

সিএমআরএল-এক্সালজিক মামলায় ইডির জেরার মুখে পিনারাই বিজয়নের কন্যা ভীণা বিজয়ন

কোচি, ১৭ জুন (আইএএনএস): সিএমআরএল-এক্সালজিক আর্থিক লেনদেন সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদের জন্য বুধবার কোচিতে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)-র দফতরে হাজির…

ByByNews Desk Jun 17, 2026
Scroll to Top