News Flash

  • Home
  • খেলা
  • ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফিল্ডিং কোচ নির্বাচিত হলেন ত্রিপুরার শ্রাবণী
Image

ভারতীয় মহিলা ক্রিকেট দলের ফিল্ডিং কোচ নির্বাচিত হলেন ত্রিপুরার শ্রাবণী

ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।। সাফল্যের ঝুলিতে জুড়লো আরেকটি পালক। কোচ শ্রাবণী দেবনাথের। দেশের বিভিন্ন রাজ্যের ক্রিকেট দলের কোচিং করানোর পর এবার ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন ত্রিপুরা সিনিয়র মহিলা ক্রিকেট দলের কোচ শ্রাবণী দেবনাথ। ১৩-‌২০ নভেম্বর ভাইজাকে অনুষ্ঠিত ৪ দলীয় আসরে (‌ভারত ‘‌এ’, ‘‌বি’, শ্রালঙ্কা এবং ওয়েস্ট ইন্ডিজ‌‌)‌ এবং ২৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বর পর্যন্ত মুম্বাইয়ে অনুষ্ঠিত নিউজিল্যান্ডের বিরুদ্ধে আসরে ভারতীয় মহিলা দলের ফিল্ডিং কোচ নির্বাচিত হয়েছেন ৩১ বছর বয়সী ত্রিপুরার শ্রাবণী। শুক্রবার সকালে এখবর খোদ জানান শুভ্রজিৎ (‌বাপি) এবং স্বপ্না দেবনাথের দুই মেয়ের ছোট শ্রাবণী। এবারই প্রথম ভারতীয় দলের কোচ নির্বাচিত হয়েছেন। স্বভাবতই খুশির হাওয়া গোটা পরিবারে। বি সি সি আই থেকে ওই খবর আসতেই মেয়েকে মিস্টি মুখ করান ওর বাবা ও মা। পরে শ্রাবণী বলেন,”আমার সামনে নতুন চ্যালেঞ্জ। ওই চ্যালেঞ্জ জয় করতেই হবে আমাকে। নিজের অভিজ্ঞতা সব উজার করে দেবো। চেষ্টা করবো দেশকে সাফল্য এমনে দিতে। এর জন্য রাজ্যবাসীর আশির্বাদ এবং শুভেচ্ছা কামনা করি”। বিকেলে রাজ্য ক্রিকেট সংস্থার কর্তাদের সঙ্গে দেখা করেন শ্রাবণী। টি সি এ-‌র প্রতিটি কর্তা অভিনন্দন জানিয়েছেন শ্রাবণীকে। নিজেদের প্রীয় কোচকে অভিনন্দন জানিয়েছেন রাজ্য মহিলা দলের ক্রিকেটাররাও। প্রসঙ্গত:‌ শ্রাবণীর প্রশিক্ষণে‌‌ এবার প্রথমবারের মতো জাতীয় সিনিয়র ক্রিকেটের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করেছিলো ত্রিপুরা।

Releated Posts

বিশ্বকাপের সাফল্য সেরা দলগুলির সঙ্গে পাল্লা দেওয়ার বিশ্বাস জুগিয়েছে: মারিজনে

নয়াদিল্লি, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): ৫২ বছরে বিশ্বকাপে ভারতের মহিলা হকি দলের সেরা ফলাফল শুধুমাত্র উৎসাহই দেয়নি, বরং বিশ্বের…

ByByNews Desk Sep 16, 2026

‘ভারতীয় ক্রিকেটের জন্য গর্বের মুহূর্ত’, মহিলা এশিয়া কাপ জয়ে দলকে অভিনন্দন মোদির

নয়াদিল্লি, ১৪ সেপ্টেম্বর (আইএএনএস): মহিলা এশিয়া কাপে চ্যাম্পিয়ন হওয়ায় ভারতীয় মহিলা ক্রিকেট দলকে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।…

ByByNews Desk Sep 14, 2026

রেকর্ড ষষ্ঠবার জুনিয়র হকি এশিয়া কাপ জিতল ভারত

মোকি (চিন), ১৩ সেপ্টেম্বর (আইএএনএস): দক্ষিণ কোরিয়াকে ফাইনালে ৪-১ গোলে হারিয়ে রেকর্ড ষষ্ঠবারের মতো জুনিয়র পুরুষ হকি এশিয়া…

ByByNews Desk Sep 13, 2026

ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপ: ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের সম্ভাব্য দল ঘোষণা

বেঙ্গালুরু, ১২ সেপ্টেম্বর (আইএএনএস): ২০২৬ সালের ব্লাইন্ড ক্রিকেট এশিয়া কাপের জন্য ২৪ সদস্যের সম্ভাব্য ভারতীয় দল ঘোষণা করল…

ByByNews Desk Sep 12, 2026
Scroll to Top