ক্রীড়া প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর।।উদ্বোধন আগামীকাল। রাজ্য সাঁতার প্রতিযোগিতার। আজ বিকেল ৩ টায় দুদিনব্যাপী রাজ্য সঁাতার প্রতিযোগিতার উদ্বোধন করেন কৃষি ও পর্যটনমন্ত্রী প্রাণজিৎ সিংহ রায়। বিমল সিনহা সুইমিং পুলে ত্রিপুরা সুইমিং অ্যাসোসিয়েশনের উদ্যোগে হবে আসর। উদ্বোধনী অনুষ্ঠানে এছাড়া উপস্থিত থাকার কথা কারামন্ত্রী রামপ্রসাদ পাল, ক্রীড়া মন্ত্রী সুশান্ত চৌধুরি, মন্ত্রী রামপদ জমাতিয়া, স্থানীয় বিধায়ক বিপ্লব কুমার ঘোষ, পুরপরিষদের চেয়ার পার্সন শীতল চন্দ্র মজুমদার, বি এস এফের ১২০ নং ব্যাটেলিয়নের কমান্ডেন্ট রত্নেষ কুমার, সমাজ সেবক প্রবীর নাগ, গোমতি জেলা ক্রীড়া দপ্তরের সহ অধিকর্তা ভারতী নিগম প্রমুখ। এদিকে সাজো সাজো রব উদয়পুর সুইমিং পুলে। প্রস্তুতি পর্ব চূড়ান্ত। দুইদিন ব্যাপী আসরের সমাপ্তি ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান হবে ৬ নভেম্বর। সারা রাজ্য থেকে বিশেষ করে আটটি জেলা ও দুটি ইউনিট তথা ত্রিপুরা স্পোর্টস স্কুল ও ত্রিপুরা পুলিশ ইউনিট থেকে মোট ১৩০ জন সাঁতারু প্রতিযোগিতায় অংশ নিতে আসবে বলে জানা গেছে। ৩০ তম রাজ্যভিত্তিক সাঁতার প্রতিযোগিতা সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে উদ্যোক্তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা চেয়েছেন।

উদয়পুরে দু’দিনব্যাপী রাজ্য সাঁতারের উদ্বোধন শনিবার
Tags:
Releated Posts
স্মৃতি মন্ধানা ও হরমনপ্রীতের পরামর্শেই মনোযোগ ধরে রাখতে পেরেছি: শেফালি বর্মা
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): ভারতের তারকা ওপেনার শেফালি বর্মা জানিয়েছেন, সিনিয়র ক্রিকেটার স্মৃতি মন্ধানা এবং অধিনায়ক হরমনপ্রীত কৌরের…
গুরনূর ব্রারের প্রতিভা চিনে নেওয়ার কৃতিত্ব নির্বাচকদেরই: সুনীল গাভাসকর
নয়াদিল্লি, ১৮ জুন (আইএএনএস): তরুণ পেসার গুরনূর ব্রারের সম্ভাবনা আগেভাগেই চিহ্নিত করে তাঁকে সুযোগ দেওয়ার জন্য ভারতীয় নির্বাচক…
মেসি-রোনাল্ডোর ঐতিহাসিক ষষ্ঠ বিশ্বকাপ, অভিযান শুরু করছে আর্জেন্টিনা ও পর্তুগাল
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): ফুটবল ইতিহাসের দুই মহাতারকা লিওনেল মেসি এবং ক্রিশ্চিয়ানো রোনালদো আবারও এক ঐতিহাসিক মঞ্চে মুখোমুখি…
চোটগ্রস্ত যুধবীর সিংয়ের বদলি হিসেবে ভারত ‘এ’ দলে অশোক শর্মা
নয়াদিল্লি, ১৬ জুন (আইএএনএস): শ্রীলঙ্কার ডাম্বুলায় চলা ত্রিদেশীয় একদিনের সিরিজে ভারত ‘এ’ দলের পেসার যুধবীর সিং চোটের কারণে…


















