News Flash

  • Home
  • দিনের খবর
  • বন্ধ কারখানায় চুরির ঘটনায়, কাঁকসা পুলিশের জালে ধৃত লোহা মাফিয়া শ্রবন চৌধুরী
Image

বন্ধ কারখানায় চুরির ঘটনায়, কাঁকসা পুলিশের জালে ধৃত লোহা মাফিয়া শ্রবন চৌধুরী

দুর্গাপুর, ৪ নভেম্বর (হি. স.) শিল্পতালুকে একের পর এক বন্ধ কারখানায় চুরি – ডাকাতির অভিযোগ উঠেছে। এবার বন্ধ কারখানায় ডাকাতির ঘটনায় পুলিশের জালে ধরা পড়ল দুর্গাপুরের কুখ্যাত লোহা মাফিয়া শ্রবন চৌধুরী। বৃহস্পতিবার রাত্রে দুর্গাপুর ওয়ারিয়া থেকে কাঁকসা থানার পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার ধৃত শ্রবনকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন।

উল্লেখ্য, সপ্তাহখানেক আগে কাঁকসা শিল্পতালুকের বামুনাড়ায় এক বন্ধ কারখানায় নিরাপত্তারক্ষীদের বেঁধে ডাকাতির অভিযোগ উঠেছিল। ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে শিল্পাঞ্চলজুড়ে। প্রশ্ন উঠে বন্ধ কারখানার নিরাপত্তা নিয়ে। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে কাঁকসা থানার পুলিশ। নিরাপত্তা রক্ষীদের বিবরন অনুযায়ী তদন্তে গত বুধবার পুলিশ দুজনকে গ্রেফতার করে। আদালতে তাদের নিজ হেপাজতে নেয় পুলিশ। তাদের জেরা করে লোহামাফিয়া শ্রবনের তথ্য পায় পুলিশ। তার পরই দুর্গাপুর ওয়ারিয়া এলাকা থেকে শ্রবনকে গ্রেফতার করে।
সেখানেই তার চোরাই লোহা কেনা বেচার কাঁটা রয়েছে। প্রশ্ন কে এই শ্রবন। বছর ২০ আগে ওই এলাকায় এক লোহা মাফিয়ার শাগরেদ ছিল। সেখান থেকে রেলের পাত ও কারখানার যন্ত্রাংশ চুরিতে হাতে খড়ি তার। তারপর থেকে দুর্গাপুর ওয়ারিয়া, রাতুড়িয়া, অঙ্গদপুর, লেনিন সরনী, কাঁকসা এলাকায় বন্ধ কারখানায় চুরিতে ওস্তাদের ভুমিকায় অবতীর্ন হয়। পরিত্যাক্ত রেল লাইনের পাত, রেলের পড়ে থাকা লোহার সামগ্রী চুরিতেও নাম জড়ায় বেশকয়েকবার। অতীতে রেল পুলিশ ও দুর্গাপুর কাঁকসায় পুলিশের জালে একাধিকবার গ্রেফতার হয় শ্রবন। তারপর সম্প্রতি বামুনাড়ার ওই বন্ধ কারখানায় তার নাম উঠতে পুলিশ তাকে গ্রেফতার করে। শুক্রবার ধৃত শ্রবন চৌধুরীকে দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তার জামিন খারিজ করে দেন। পুলিশ জানিয়েছে, ধৃতকে আদালতে রিমান্ডে নেওয়ার আবেদন করা হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

Releated Posts

বিহারের বন্যা পরিস্থিতি পরিদর্শনে শিবরাজ, কেন্দ্রীয় সহায়তার আশ্বাস

পাটনা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): বিহারে চলতি বন্যায় ক্ষয়ক্ষতির পরিস্থিতি সরেজমিনে খতিয়ে দেখতে বুধবার রাজ্যে পৌঁছেছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।…

ByByNews Desk Sep 16, 2026

হাওড়ায় একাধিক সিপিআই(এম) পার্টি অফিসে ভাঙচুর, বিজেপির বিরুদ্ধে অভিযোগ; দাবি অস্বীকার

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পশ্চিমবঙ্গের হাওড়া জেলার বালি এলাকায় মঙ্গলবার গভীর রাতে একাধিক কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কসবাদী)-র…

ByByNews Desk Sep 16, 2026

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কলকাতা অফিস খালি করার দমকলের নোটিস খারিজ হাইকোর্টে

কলকাতা, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্য কলকাতার ক্যামাক…

ByByNews Desk Sep 16, 2026

মাদক ও সোশ্যাল মিডিয়ার ফাঁদ থেকে দূরে থাকুন, শিক্ষক-অভিভাবকদের বিশ্বাস করুন: পড়ুয়াদের কাশ্মীর পুলিশের আইজি

শ্রীনগর, ১৬ সেপ্টেম্বর (আইএএনএস): পড়ুয়াদের মাদক, অনলাইন বেটিংসহ সোশ্যাল মিডিয়ার নানা ফাঁদ এবং সহজে পাওয়া আনন্দের প্রলোভন থেকে…

ByByNews Desk Sep 16, 2026
Scroll to Top