News Flash

  • Home
  • ত্রিপুরা
  • সালিশি সভায় নাবালিকাকে মারধর, তুইসিন্দ্রাইয়ে উত্তেজনা
Image

সালিশি সভায় নাবালিকাকে মারধর, তুইসিন্দ্রাইয়ে উত্তেজনা

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৪ নভেম্বর৷৷  প্রকাশ্য দিবালোকে এলাকার সালিশি সভার মধ্যে এক নাবালিকাকে মারধর এবং সেই ভিডিও  সামাজিক মাধ্যমে ভাইরাল করার মতো  ন্যাক্কার জনক ঘটনার সাক্ষী থাকলো তেলিয়ামুড়াবাসী৷ ঘটনায় সর্বত্র নিন্দার ঝড় উঠেছে৷ দাবি উঠেছে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা হোক৷তেলিয়ামুড়া থানাধীন ছনলং এলাকার এক উপজাতি নাবালিকার সঙ্গে তুইসিন্দ্রাই বাড়ি এলাকার  দুই সন্তানের জনকের সঙ্গে প্রণয় ঘটিত সম্পর্কের অভিযোগ উঠে৷ আর এই ঘটনাকে ঘিরেই গত বুধবার  ২রা নভেম্বর হাওয়াইবাড়ি এলাকার প্রধান সহ এলাকার একাংশ শাসক দলীয় নেতাদের উপস্থিতিতে নাবালিকার বাড়িতে বসানো হয় সালিশি সভা৷ আর এই সালিশি সভা চলাকালীন সময়েই এলাকার এক টি.এস.আর জওয়ান নাবালিকা কন্যাটিকে ঘর থেকে টেনে হিঁচড়ে বের করে আনে৷ তখন ওই টি.এস.আর জওয়ান তথা বিশ্বজিৎ দেববর্মা সহ এলাকার মহিলা পুরুষ একত্রিত হয়ে নাবালিকার উপর হামলে পড়ে, বেধড়ক প্রহার করে৷ এবং সেই ঘটনাটি মোবাইলে ক্যামেরা বন্দি করে সেই অভিযুক্ত টি.এস.আর জওয়ান বিশ্বজিৎ দেববর্মার পুত্র, সেই ভিডিওটি সামাজিক মাধ্যমে ভাইরাল করে দেয় বলে অভিযোগ এলাকা সূত্রে৷পরবর্তীতে ঘটনাটি বৃহস্পতিবার রাতে তেলিয়ামুড়ার সাংবাদিকদের নজরে আসলে ঘটনাটি পুলিশকে অবগত করে৷ কালবিলম্ব না করে তেলিয়ামুড়া থানার পুলিশ ওই নির্যাতিত নাবালিকার বাড়িতে ছুটে যান৷ এবং তদন্তে নেমে পড়ে৷ এদিকে নির্ভরযোগ্য সূত্র মারফত খবর এই নাবালিকার সঙ্গে নেক্কারজনক ঘটনাটি যেন তার পরিবার কোন ভাবেই যেন মুখ না খুলে  সে কারণে এলাকা থেকে পরিবারের উপর বারবার চাপ সৃষ্টি করা হচ্ছে৷

Releated Posts

একলব্য মডেল স্কুলের শিক্ষকের বিরুদ্ধে তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ, গ্রেফতার

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুলের তিন ছাত্রীর সঙ্গে অশোভন আচরণের অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে। ঘটনাকে…

ByByReshmi Debnath Sep 17, 2026

সমাজের সকল অংশের মানুষের অংশগ্রহণের মাধ্যমে উন্নয়নমূলক কর্মকাণ্ডকে এগিয়ে নিয়ে যেতে হবে: পর্যটনমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৭ সেপ্টেম্বর:প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন এবং জনসেবায় ২৫ বছর পূর্তি উপলক্ষ্যে রাজ্যব্যাপী ‘সেবা সংকল্প অভিযান’-এর…

ByByReshmi Debnath Sep 17, 2026

যোগ্য প্রার্থীরা প্রাপ্য সুযোগ পাবেন, কেন্দ্রের নির্দেশ মেনে দ্বিতীয় দফার নিয়োগ: মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: নিয়োগ এবং শিক্ষক যোগ্যতা পরীক্ষা (টেট) নিয়ে দাবিদাওয়া জানিয়ে আন্দোলনে না যাওয়ার জন্য সংশ্লিষ্টদের প্রতি…

ByByTaniya Chakraborty Sep 17, 2026

কর্তব্যে গাফিলতির অভিযোগ, নানা সমস্যায় জর্জরিত বড়মুড়া নারেং জমি উচ্চ বিদ্যালয়

আগরতলা, ১৭ সেপ্টেম্বর: কর্তব্যে গাফিলতি থেকে শুরু করে পানীয় জলের সমস্যা—নানা সমস্যায় জর্জরিত পশ্চিম ত্রিপুরা জেলার বেলবাড়ি ব্লকের…

ByByReshmi Debnath Sep 17, 2026
Scroll to Top