News Flash

  • Home
  • দেশ
  • কলকাতায় ফের ইডির হানা, ব্যবসায়ীর সল্টলেকের বাড়ি ও অফিসে তল্লাশি
Image

কলকাতায় ফের ইডির হানা, ব্যবসায়ীর সল্টলেকের বাড়ি ও অফিসে তল্লাশি

কলকাতা, ৪ নভেম্বর (হি. স.) : সাতসকালে কলকাতায় ইডির হানা। শুক্রবার সকালে ঝাড়খণ্ডের ব্যবসায়ীর সল্টলেকের বাড়িতে হাজির হন ইডির আধিকারিকরা।

প্রাথমিকভাবে জানা গিয়েছে, বেআইনিভাবে সেনাবাহিনীর জমি দখলের অভিযোগ রয়েছে ওই ব্যবসায়ীর বিরুদ্ধে। তবে তল্লাশির কারণ নিয়ে এখনও ইডির তরফে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। এদিন সঞ্জয় ঘোষ নামে এক ইঞ্জিনিয়ারের বাড়িতেও হানা দিয়েছে ইডি আধিকারিকরা।

সূত্র মারফত জানা গিয়েছে, এই প্রথম নয়, এর আগে আরও ২ বার ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়িতে হানা দিয়েছিল ইডি। তাঁর বিরুদ্ধে ভিনরাজ্যে সেনাবাহিনীর জমি দখলের অভিযোগ রয়েছে বলে খবর। সেই অভিযোগের ভিত্তিতে এদিনের তল্লাশি কি না, তা স্পষ্ট নয়।

শুক্রবার সকালে ইডি আধিকারিকরা চারটি দলে ভাগ হয়ে সিজিও কমপ্লেক্স থেকে রওনা হন। সল্টলেকের যোধপুরপার্ক ও নোনাপুকুর এলাকায় ঝাড়খণ্ডের ব্যবসায়ী অমিত আগরওয়ালের বাড়ি ও তাঁর মোটর পার্টসের অফিসে হানা দেন তদন্তকারীরা। সেখানে তল্লাশি চালানোর পাশাপাশি আধিকারিকরা গিয়েছেন গড়িয়াহাটেও।

যদিও কী কারণে আচমকা এই হানা, তা নিয়ে ইডি আধিকারিকরা এখনও মুখ খোলেননি। অমিত আগরওয়ালের পাশাপাশি এদিন আরও কয়েকজন ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালানো হচ্ছে বলেই খবর। তবে শুধু কলকাতা নয়, এই জমি মামলায় এদিন ঝাড়খণ্ড ও বাংলা মিলিয়ে মোট ১২ জায়গায় তল্লাশি চালায় ইডি।

Releated Posts

সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করা উচিত, বিরোধীদের বড় সম্পদ সংসদ: শশী থারুর

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): সংসদকে আরও কার্যকরভাবে ব্যবহার করার ওপর জোর দিয়ে কংগ্রেস সাংসদ শশী থারুর সোমবার বলেন,…

ByByNews Desk Aug 3, 2026

তিন বছরের মধ্যে ভারত-উজবেকিস্তান দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার আহ্বান পীযূষ গোয়েলের

নয়াদিল্লি, ৩ আগস্ট (আইএএনএস): আগামী তিন বছরের মধ্যে ভারত ও উজবেকিস্তানের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য দ্বিগুণ করার লক্ষ্যে যৌথভাবে…

ByByNews Desk Aug 3, 2026

জেপিএসসি-জেএসএসসি অনিয়মের অভিযোগে আন্দোলন তীব্র, ‘সরকারকে মাথা নত করতেই হবে’ দাবি ঝাড়খণ্ডের পড়ুয়াদের

রাঁচি, ৩ আগস্ট (আইএএনএস): ঝাড়খণ্ড পাবলিক সার্ভিস কমিশন (জেপিএসসি) এবং ঝাড়খণ্ড স্টাফ সিলেকশন কমিশন (জেএসএসসি)-এর বিভিন্ন নিয়োগ পরীক্ষায়…

ByByNews Desk Aug 3, 2026

পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডলের ম্যানেজার গ্রেফতার, টাকার উৎস খতিয়ে দেখছে পুলিশ

কলকাতা, ৩ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গের বীরভূমে পলাতক পাথর খাদান ব্যবসায়ী তুলু মণ্ডল ওরফে মহম্মদ নাজিবুদ্দিনের ম্যানেজার সীতেশ প্রামাণিককে…

ByByNews Desk Aug 3, 2026
Scroll to Top