News Flash

  • Home
  • দিনের খবর
  • মেটেলিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১০টি ঘর , ঘটনাস্থল পরিদর্শনে তৃণমূলের জেলা সভানেত্রী
Image

মেটেলিতে অগ্নিকাণ্ডে ভস্মীভূত ১০টি ঘর , ঘটনাস্থল পরিদর্শনে তৃণমূলের জেলা সভানেত্রী

চালসা, ৪ নভেম্বর (হি.স.) : জলপাইগুড়ির মেটেলি ব্লকের উত্তর ধূপঝোরা আলেফ পাড়া এলাকায় ‍বৃহস্পতিবার রাতে ভয়াবহ আগুনে ভস্মীভূত ৬টি পরিবারের ১০টি ঘর। শুক্রবার ওই এলাকা পরিদর্শন করলেন তৃণমূলের জলপাইগুড়ি জেলা সভানেত্রী মহুয়া গোপ।

এদিন তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের সঙ্গে কথা বলেন। বৃহস্পতিবার রাতেই মেটেলি ব্লক প্রশাসনের তরফে তাদের খাবার ও থাকার ব্যবস্থা করা হয়। এদিন মহুয়া গোপ যাবতীয় ক্ষয়ক্ষতি সহ অন্যান্য বিষয়ে খোঁজখবর নেন। তিনি বলেন, ‘ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য যাতে ঘরের ব্যবস্থা করা হয় সেবিষয়ে জেলা শাসকের সঙ্গে কথা হয়েছে। এলাকার তৃণমূলের নেতা কর্মীরা তাদের পাশে থাকবে। সব জায়গায় আগুন লাগার পর দমকলের বিরুদ্ধে এই অভিযোগ ওঠে। দমকল ও প্রশাসন খুব সক্রিয়ভাবে কাজ করেছে।’

Releated Posts

নিজের পছন্দের নিরাপত্তারক্ষী পাওয়া সম্ভব নয়: মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নিরাপত্তা ব্যবস্থা প্রত্যাহারের অভিযোগ খারিজ করে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু…

ByByNews Desk Jun 18, 2026

অনুপ্রবেশ রোধে সাফল্যের জন্য শুভেন্দু অধিকারী সরকারকে প্রশংসা রাজ্যপালের

কলকাতা, ১৮ জুন (আইএএনএস): পশ্চিমবঙ্গের রাজ্যপাল সি. ভি. আনন্দ বোস (আর.এন. রবি হিসেবে উল্লিখিত) বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী…

ByByNews Desk Jun 18, 2026

সমস্তিপুরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত ৩, আহত ৮

পাটনা, ১৮ জুন (আইএএনএস): বিহারের সমস্তিপুর জেলায় বৃহস্পতিবার এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে এবং অন্তত আটজন…

ByByNews Desk Jun 18, 2026

কেরলে আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের তদন্তে তৎপর ইডি, হাসপাতাল-সহ একাধিক স্থানে তল্লাশি

কোচি, ১৮ জুন (আইএএনএস): কেরলকে কেন্দ্র করে পরিচালিত আন্তর্জাতিক অঙ্গপাচার চক্রের অভিযোগে তদন্ত আরও জোরদার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট…

ByByNews Desk Jun 18, 2026
Scroll to Top