News Flash

  • Home
  • দেশ
  • চালক ঘুমিয়ে পড়ায় বিপত্তি! আগ্রায় বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত দুই, আহত ৮ জন
Image

চালক ঘুমিয়ে পড়ায় বিপত্তি! আগ্রায় বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে মৃত দুই, আহত ৮ জন

আগ্রা, ৩ নভেম্বর (হি.স.): উত্তর প্রদেশের আগ্রায় বাস ও ট্যাঙ্কারের সংঘর্ষে প্রাণ হারালেন দু’জন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৮ জন। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে আগ্রার এতমাদপুরের কুবেরপুরে। পুলিশ জানিয়েছে, দুর্ঘটনাগ্রস্ত বাসের যাত্রীরা জানিয়েছেন, বাসের চালক ঘুমিয়ে পড়ার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। এতমাদপুরের সার্কেল অফিসার রবি কুমার গুপ্তা জানিয়েছেন, ফোর্ট ডিপোর রোডওয়েজ বাসটি ফিরোজাবাদ থেকে আগ্রা আসছিল। বাসটিতে প্রায় ৩০-৩৫ জন যাত্রী ছিলেন।

পুলিশ জানিয়েছে, চালক নিয়ন্ত্রণ হারানোর ফলে বাসটি বেসামাল হয়ে ট্যাঙ্কারে ধাক্কা মারে। দুর্ঘটনায় দু’জনের মৃত্যু হয়েছে ও ৮ জনকে উদ্ধার করে আগ্রার সরোজিনী নাইডু মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। সঞ্জীব গুপ্তা নামে একজন যাত্রী জানিয়েছেন, ৩৫-৪০ জন যাত্রী ছিলেন বাসে। চালক ঘুমিয়ে পড়লে বাসের সঙ্গে ট্যাঙ্কারের সংঘর্ষ হয়। আমার মুখে ও হাঁটুতে সামান্য আঘাত লেগেছে।

Releated Posts

১০ ও ২০ টাকার পলিমার নোটের মাঠপর্যায়ের পরীক্ষায় কেন্দ্রের অনুমোদন, কাগজের নোট তুলে দেওয়ার পরিকল্পনা নেই

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): কেন্দ্র সরকার ১০ টাকা ও ২০ টাকার পলিমার (প্লাস্টিকভিত্তিক) নোটের মাঠপর্যায়ের (ফিল্ড ট্রায়াল) পরীক্ষার…

ByByNews Desk Jul 27, 2026

প্রতিরক্ষা সহযোগিতা জোরদারে ভারতের সঙ্গে বৈঠক কোট দিভোয়ারের বিমানবাহিনী প্রধানের

নয়াদিল্লি, ২৭ জুলাই (আইএএনএস): ভারত ও কোট দিভোয়ার (আইভরি কোস্ট) সোমবার দ্বিপাক্ষিক প্রতিরক্ষা সহযোগিতা আরও জোরদার করা এবং…

ByByNews Desk Jul 27, 2026

কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা, দুবাই-মুম্বইগামী ইন্ডিগো বিমানের জরুরি অবতরণ রাজকোটে

রাজকোট (গুজরাট), ২৭ জুলাই (আইএএনএস): দুবাই থেকে মুম্বইগামী ইন্ডিগোর একটি বিমান কার্গো হোল্ডে ধোঁয়ার সতর্কবার্তা পাওয়ার পর সোমবার…

ByByNews Desk Jul 27, 2026

ছাত্রদের মুক্তি ও মামলা প্রত্যাহারের দাবি তেজস্বীর, না হলে রাজ্যজুড়ে গণআন্দোলনের হুঁশিয়ারি

পাটনা, ২৭ জুলাই (আইএএনএস): ২৫ জুলাইয়ের ছাত্র আন্দোলনে পুলিশের পদক্ষেপের তীব্র সমালোচনা করে গ্রেফতার হওয়া ছাত্রদের অবিলম্বে মুক্তি…

ByByNews Desk Jul 27, 2026
Scroll to Top