News Flash

  • Home
  • Uncategorized
  • দিল্লির পুরকর্মীদের আন্দোলন অব্যাহত, স্পিকারের বাসভবনের বাইরে বিক্ষোভ
Image

দিল্লির পুরকর্মীদের আন্দোলন অব্যাহত, স্পিকারের বাসভবনের বাইরে বিক্ষোভ

নয়াদিল্লি, ৩০ জানুয়ারি (হি.স.): প্রবল অস্বস্তিতে অরবিন্দ কেজরিওয়াল সরকার| বকেয়া বেতনের দাবিতে গত কয়েকদিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিল্লির পুরকর্মীরা| সম্প্রতি খিচড়িপুরে দিল্লির উপ মুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার অস্থায়ী দফতরের বাইরে জঞ্জাল ফেলে বিক্ষোভ দেখান পূর্ব দিল্লির পুরকর্মীরা| আর শনিবার দিল্লি বিধানসভার স্পিকার রাম নিবাস গোয়েলের বাসভবনের বাইরে বিক্ষোভ দেখালেন পুরকর্মীরা|
বাজেটে ঘাটতির কারণে দিল্লির নর্থ কর্পোরেশনের কর্মীদের এখনও গত নভেম্বর ও ডিসেম্বর মাসের বেতন দিতে পারেনি দিল্লি সরকার| ওই দুই মাসে বেতন পেয়েছেন শুধুমাত্র সাফাইকর্মীরা| প্রতিবাদে গত কয়েকদিন ধরে কর্মবিরতি পালন করছেন বিক্ষুব্ধ কর্মীরা| এদিকে, পুর কর্মীদের কর্মবিরতির জেরে আবর্জনায় ভরে উঠছে রাজধানীর রাস্তা-ঘাট|

Releated Posts

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026

রোমানিয়ায় ভারতীয় সংস্কৃতি ও মূল্যবোধের প্রসারে প্রবাসীদের ভূয়সী প্রশংসা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর

বুখারেস্ট, ২৫ জুলাই (আইএএনএস): ভারত ও রোমানিয়ার জনগণের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কই দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের সবচেয়ে শক্তিশালী ভিত্তি…

ByByNews Desk Jul 25, 2026

ধর্মেন্দ্র প্রধানের ইস্তফা যুবসমাজ, সন্তানহারা পরিবার ও ঐক্যবদ্ধ বিরোধীদের জয়: মল্লিকার্জুন খাড়গে

নয়াদিল্লি, ২৫ জুলাই (আইএএনএস): কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে শনিবার দাবি করেছেন, এটি…

ByByNews Desk Jul 25, 2026

সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজিকে অবমাননার অভিযোগ, প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি ফরওয়ার্ড ব্লকের

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৯ জুলাই:পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সমীক ভট্টাচার্যের বিরুদ্ধে নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে অবমাননাকর মন্তব্য করার অভিযোগ…

ByByReshmi Debnath Jul 20, 2026
Scroll to Top