News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্রামগঞ্জে চুরি যাওয়া বাইক সহ গ্রেপ্তার চোর
Image

বিশ্রামগঞ্জে চুরি যাওয়া বাইক সহ গ্রেপ্তার চোর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ নভেম্বর৷৷ বড়জলা চন্ডী ঠাকুরপাড়ায় বাইক সহ আটক কুখ্যাত চোর৷ চোরকে আটক করে উত্তম মাধ্যম দিয়ে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে৷ বড়জলা চন্ডী ঠাকুরপাড়ায় বাইক সহ আটক কুখ্যাত চোর৷ বুধবার সকাল ৮:৩০ মিনিটে  আটক করা হয় ভাই চোরকে৷ তাতে উত্তম মাধ্যম দিয়ে দিয়ে অর্ধমৃত অবস্থায় ফেলে রাখা হয়ে রাস্তায়৷ খবরে প্রকাশ বড়জলা চন্ডী ঠাকুর পাড়ে সাগর দেববর্মাব বাইক চুরি করে নিয়ে পালিয়ে যায় সোমবার রাতে পরিমল চৌমুনি এলাকার কুখ্যাত চোর অসীম দেবনাথ৷  সোমবার থেকে সাগর দেববর্মা ও তার পরিবারের লোকজন চুরি হয়ে যাওয়া বাইকটি খুঁজতে থাকেন৷ পাশাপাশি বিশ্রামগঞ্জ থানায় একটি চুরির মামলাও দায়ের করেন৷ মঙ্গলবার সেই বাইক সহ চোর অসীম দেবনাথকে এলাকাবাসী দেখতে পায়৷ চিৎকার শুরু করতে বাইক সহ চোরকে আটক করার জন্য  চেষ্টা করেন এলাকার মানুষজন৷ কিন্তু ঘটনাস্থল থেকে পালিয়ে যায় চোর অসীম দেবনাথ৷ বুধবার সকালবেলায় বিশালগড় পেট্রোল পাম্পে পেট্রোল নেওয়ার সময় সেই বাইক সহ চোর অসীম দেবনাথকে আটক করে নিয়ে আসা হয় চন্ডী ঠাকুর পাড়ায়৷ উত্তম মাধ্যম দিয়ে অর্ধমৃত অবস্থায় রাস্তায় ফেলে রাখা হয়৷ খবর দেওয়া হয় বিশ্রামগঞ্জ থানায়৷ বিষামগঞ্জ থানার সাব-ইন্সপেক্টর সম্বিক পাল সহ ন্ঠ জোয়ানরা ঘটনা স্থলে ছুটে এসে উত্তেজিত জনতার হাতে আটক  অর্ধমৃত অবস্থায় পড়ে থাকা  চোরকে গ্রেপ্তার করে বিশ্রামগঞ্জ থানায় নিয়ে যায়৷ এলাকাবাসী চোরের মুখ থেকে জানতে চায় তার এই ঘটনার পেছনে আরো কারা কারা জড়িত রয়েছে৷ কিন্তু চোরের মুখ থেকে একটি কথাও বের হয়নি৷ অবশেষে সাগর দেববর্মা তার পালসার বাইকটি ফিরে পায়৷ পুরো ঘটনাটি জানিয়েছেন বাইকের মালিক সাগর দেববর্মা সহ এলাকাবাসী৷

Releated Posts

নারীদের সংসদীয় প্রতিনিধিত্বে জোরালো বিতর্ক, সর্বদলীয় ঐকমত্যের আহ্বান ত্রিপুরা বিধানসভায়

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশন বৃহস্পতিবার নারীদের সংসদীয় প্রতিনিধিত্ব নিয়ে তীব্র কিন্তু তাৎপর্যপূর্ণ আলোচনার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

মাটির দেওয়াল ধসে শিশুর মৃত্যু, শোকে স্তব্ধ গ্রাম; সমবেদনা জানালেন মন্ত্রী সুধাংশু

আগরতলা, ৩০ এপ্রিল: উত্তর ত্রিপুরার ফটিকরায়ে এক হৃদয়বিদারক দুর্ঘটনায় প্রাণ হারাল পাঁচ বছরের শিশু। বুধবার সন্ধ্যায় রাধানগর গ্রাম…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

সীমান্ত এলাকায় ৩৩ কেজি গাঁজা উদ্ধার, তদন্তে পুলিশ

আগরতলা, ৩০ এপ্রিল : সীমান্ত এলাকায় টহলদারির সময় বড়সড় সাফল্য পেল পুলিশ। সোনামুড়া থানাধীন এন সি নগর বর্ডার…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

ত্রিপুরা বিধানসভায় সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক কন্যা দেববর্মার প্রয়াণে স্মৃতিচারণ

আগরতলা, ৩০ এপ্রিল : ত্রিপুরা বিধানসভার একদিনের বিশেষ অধিবেশনে বৃহস্পতিবার সুর সম্রাজ্ঞী আশা ভোঁসলে এবং প্রাক্তন মন্ত্রী কার্তিক…

ByByTaniya Chakraborty Apr 30, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top