News Flash

  • Home
  • দেশ
  • নাগরিকত্ব নিয়ে আবার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
Image

নাগরিকত্ব নিয়ে আবার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

কলকাতা, ২ নভেম্বর (হি. স.) : ‘‘এই সব রাজনীতি বন্ধ করো। গুজরাতে ভোট আসছে বলে এই সব করছে। আমরা তো এগুলো করতে দেব না। আমরা সকলেই নাগরিক। এটাই আমার থিয়োরি (তত্ত্ব)।’’ অমিত শাহের নিজের রাজ্যের দুই জেলায় কিছু মানুষকে নাগরিকত্ব দিতে চলেছে তাঁর আয়ত্তাধীন স্বরাষ্ট্র মন্ত্রক। গুজরাতের জন্য নেওয়া ওই সিদ্ধান্ত নিয়ে এভাবেই বুধবার মুখ খুললেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতার মতে, সামনে ভোট বলেই এ সব করা হচ্ছে গুজরাতে। বাংলায় এ সব তিনি করতে দেবেন না বলেও জানিয়েছেন তিনি। রাজ্যের অস্থায়ী রাজ্যপাল লা গণেশনের পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে বুধবার চেন্নাইয়ের উদ্দেশে রওনা হন বাংলার মুখ্যমন্ত্রী। তার আগে কলকাতা বিমানবন্দরে নাগরিকত্ব নিয়ে আবার বার্তা দিলেন মমতা।

গুজরাতের আনন্দ এবং মেহসানা জেলায় বাংলাদেশ, আফগানিস্তান এবং পাকিস্তান থেকে আসা হিন্দু, শিখ, বৌদ্ধ, জৈন, পারসি এবং খ্রিস্টান ধর্মাবলম্বী যাঁরা বসবাস করেন, তাঁদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের আওতায় তাঁদের নাগরিকত্ব দেওয়া হবে বলে জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রক। ভোটমুখী গুজরাতে এই ঘোষণার পর উল্লসিত এ রাজ্যের বিজেপি শিবির।

Releated Posts

পাটনায় ভীম আর্মির ‘রাইটস মার্চ’, পুলিশের সঙ্গে সংঘর্ষের পর একাধিক কর্মী আটক

পাটনা, ২৯ আগস্ট (আইএএনএস): বিহারে সরকারি চাকরিতে ৮৫ শতাংশ ডোমিসাইল কোটা চালুর দাবিতে শনিবার পাটনায় ‘রাইটস মার্চ’ করল…

ByByNews Desk Aug 29, 2026

(Update) ‘কোনও নির্দেশিকা জারি করা হয়নি’: বাংলার দুর্গাপুজোর মণ্ডপে মাংস বিক্রি বিতর্কে স্পষ্টীকরণ ভিএইচপি প্রধানের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): পশ্চিমবঙ্গে দুর্গাপুজোর মণ্ডপে ও তার আশপাশে মাংস বিক্রি নিয়ে বিতর্কের মধ্যে নিজেদের অবস্থান স্পষ্ট…

ByByNews Desk Aug 29, 2026

স্কুলশিক্ষার মান নিয়ে মধ্যপ্রদেশ সরকারকে নিশানা কংগ্রেসের, ‘কোনও জেলাই ৬০ শতাংশ পার করেনি’

ভোপাল, ২৯ আগস্ট (আইএএনএস): কেন্দ্রের শিক্ষা মন্ত্রকের জেলাসমূহের কর্মক্ষমতা গ্রেডিং সূচক (পিজিআই-ডি) ২০২৫-২৬ রিপোর্ট সামনে রেখে মধ্যপ্রদেশের স্কুলশিক্ষার…

ByByNews Desk Aug 29, 2026

‘দেশ ছেড়ে নয়, ঘরে থেকেই লড়াই’: বিদেশি নিয়োগ থেকে ‘হোমগ্রোন র‍্যাডিক্যালাইজেশন’-এ কৌশল বদল আইএসের

নয়াদিল্লি, ২৯ আগস্ট (আইএএনএস): ইসলামিক স্টেট (আইএস) বা আল-কায়েদায় যোগ দিতে দেশ ছেড়ে সিরিয়া, ইরাক কিংবা আফগানিস্তানে যাওয়ার…

ByByNews Desk Aug 29, 2026
Scroll to Top